বরিশালে নির্যাতন করে স্বামী হত্যার স্বীকারোক্তি আদায়, অভিযোগ গৃহবধূর Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে নির্যাতন করে স্বামী হত্যার স্বীকারোক্তি আদায়, অভিযোগ গৃহবধূর

বরিশালে নির্যাতন করে স্বামী হত্যার স্বীকারোক্তি আদায়, অভিযোগ গৃহবধূর

বরিশালে নির্যাতন করে স্বামী হত্যার স্বীকারোক্তি আদায়, অভিযোগ গৃহবধূর




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে নির্যাতন করে স্বামী হত্যার স্বীকারোক্তি আদায় করায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিচার দাবি করেছেন ঘটনার শিকার গৃহবধূ আমিনা আক্তার লিজা।

 

 

শনিবার বরিশাল প্রেস ক্লাবে সাংবাদ সম্মেলন করে লিজা বলেন, কেতোয়ালি মডেল থানার এসআই বশির আহমেদ (সাময়িক বরখাস্ত) ও এসআই ফিরোজ আল মামুনসহ কয়েকজন তাকে পুলিশ হেফাজতে নিয়ে অমানুষিক নির্যাতন করেছে। কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা তখন থানায় উপস্থিত থাকায় তারাও বিষয়টি অবগত ছিলেন। আমি তাদের সবার বিচার চাই।

 

 

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামে গত বছরের ১৮ ফেব্রুয়ারি রাতে নিজ ঘরে খুন হন দলিল লেখক রেজাউল করীম রিয়াজ ।

 

হত্যাকাণ্ডের পর পুলিশ হেফাজতে থাকা অবস্থায় লিজা ২০ ফেব্রুয়ারি কথিত প্রেমিক মাসুমকে সঙ্গে নিয়ে স্বামী হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। মামলার অধিকতর তদন্তকালে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ছগীর তিন যুবককে গ্রেফতার করলে তারাও রিয়াজকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়।

 

 

তারা বলেছে, ঘরে চুরি করতে ঢুকলে রিয়াজ জেগে ওঠায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। ফলে রিয়াজ হত্যা মামলটি বর্তমানে বরিশালে আলোচিত ঘটনায় পরিণত হয়েছে। মামলার প্রথম তদন্ত কর্মকর্তা এসআই বশির আহমেদকে অন্য একটি ঘটনায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ গত সপ্তাহে সাময়িক বরখাস্ত করেছে বরিশাল মহানগর পুলিশ।

 

 

শনিবার সংবাদ সম্মেলনে লিজা বলেন, রিয়াজ খুন হওয়ার সময় তিনি অন্য কক্ষে ঘুমিয়ে ছিলেন। স্বীকারোক্তি আদায়ের জন্য তাকে থানায় নিয়ে অমানুষিক নির্যাতন করে পুলিশ।

 

ভাই-বোনকে আটকের পাশাপাশি যৌন নির্যাতন করার ইঙ্গিত দিয়েছিলেন এসআই বশির। শেখানো স্বীকারোক্তি না দিলে আবারো রিমান্ডে এনে নির্যাতনের ভয় দেখানো হয়। আদালতে নেয়ার পর তাকে একই ধরনের তিনজন কর্মকর্তার কক্ষে নিয়ে বিভ্রান্তিতে ফেলায় তিনি বুঝতে পারেননি আসল বিচারককে।

 

 

লিজার অভিযোগ, নিহত স্বামী রিয়াজের ভাই মনিরুল ইসলাম রিপন তাকে ও তার সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য এসআই বশির আহমেদের সঙ্গে যোগাসাজশ করে হত্যা মামলায় তাকে ফাঁসিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD