বরিশালে ধর্ষণের শিকার কলেজছাত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ধর্ষণের শিকার কলেজছাত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

বরিশালে ধর্ষণের শিকার কলেজছাত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

বরিশালে ধর্ষণের শিকার কলেজছাত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা




উজিরপুর প্রতিনিধি॥ বিয়ের প্রলোভনে বরিশালের উজিরপুর পৌর এলাকায় এক যুবকের ধর্ষণের শিকার কলেজছাত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এরপর থেকে স্বপন হাওলাদার (২০) নামের ওই যুবক পলাতক রয়েছেন। বুধবার সকালে নির্যাতিতা কলেজছাত্রী উজিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন। স্বপন হাওলাদার উজিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাদার্শী গ্রামের বাবুল হাওলাদারের ছেলে। সনাতন ধর্মাবলম্বী ওই ভুক্তভোগী শিক্ষার্থীর বাড়ি একই এলাকায় ও তিনি স্থানীয় কলেজের এইচএসসি প্রথমবর্ষের ছাত্রী।

 

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই ছাত্রীকে কলেজে আসা-যাওয়ার পথে যুবক স্বপন প্রায় উত্ত্যক্ত করত। একপর্যায়ে ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন স্বপন। এর ধারাবাহিকতায় তিনি গত ২৫ মে রাতে ওই ছাত্রীর বাড়ি কেউ না থাকার সুযোগে তাকে একাধিকবার ধর্ষণ করেন। গত ১০ অক্টোবর ওই ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সন্দেহ হয়। পরে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে ওই শিক্ষার্থী ঘটনা সম্পর্কে জানায় ও ডাক্তারী পরীক্ষার মাধ্যমে তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বার বিষয়টি ধরা পড়ে। নির্যাতিতার পরিবার ঘটনা সম্পর্কে জানাতে স্বপনের বাড়িতে গেলে তিনি পালিয়ে যান। এরপর গত কয়েক দিন ধরে বিষয়টি নিয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহল আপোষের নামে নির্যাতিতা ছাত্রীর পরিবারকে হুমকি দিয়ে আসছিল। পরে বুধবার নির্যাতিতা ছাত্রী অভিযুক্ত স্বপন হাওলাদারের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

 

 

বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান জানিয়েছেন, ঘটনাটি প্রথমে আমাদের জানা ছিল না। জানার পর নির্যাতিতা ও তার পরিবারকে আইনি সহায়তা দেয়া হয়েছে। একই সাথে অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD