বরিশালে দুর্ঘটনা রোধে ব্যাটারি রিকশা নিষিদ্ধের দাবি প্যাডেল চালকদের Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে দুর্ঘটনা রোধে ব্যাটারি রিকশা নিষিদ্ধের দাবি প্যাডেল চালকদের

বরিশালে দুর্ঘটনা রোধে ব্যাটারি রিকশা নিষিদ্ধের দাবি প্যাডেল চালকদের




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ব্যাটারি চালিত রিকশার নিয়ন্ত্রণহীন চলাচলের প্রতিবাদে আবারও রাজপথে নেমেছেন প্যাডেল চালিত রিকশা শ্রমিকরা। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে তারা বিক্ষোভ সমাবেশ করেন। পরে রিকশাসহ একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন এলাকায় ঘুরে।

সমাবেশে বক্তারা বলেন, প্যাডেল রিকশা বরিশালের ঐতিহ্য। কিন্তু ব্যাটারি রিকশার আধিপত্যে প্যাডেল রিকশা চালানো কষ্টকর হয়ে উঠেছে। দ্রুতগতির ব্যাটারি রিকশা দিন দিন বাড়ছে এবং এতে দীর্ঘ যানজট, দুর্ঘটনা ও বিশৃঙ্খলা দেখা দিচ্ছে।

তারা বলেন, বরিশালের সদর রোডসহ আটটি সড়কে ব্যাটারি রিকশা নিষিদ্ধ থাকলেও কেউ তা মানছে না। প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলেও অভিযোগ করেন তারা। বহুবার অভিযোগ করার পরও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা আবারও আন্দোলনে নেমেছেন।

রিকশাচালকরা জানান, ব্যাটারি রিকশার কারণে দুর্ঘটনা বেড়েছে। অনেক সময় ব্যাটারি রিকশার চালকদের ট্রাফিক শৃঙ্খলা মানতে দেখা যায় না। এতে যাত্রী নিরাপত্তা এবং সড়ক ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে।

বিক্ষোভকারীরা নগরের সদর রোড, জিলাস্কুল মোড়, লাইন রোড, কাটপট্টি রোড ও গির্জা মহল্লাসহ গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারি রিকশা চলাচল বন্ধের জোর দাবি জানান। তারা সতর্ক করে বলেন—দ্রুত ব্যবস্থা না নিলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মো. চান মিয়া, দুলাল, আলমগীর হোসেন, শাজাহান মিয়া ও আরও অনেকে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD