বরিশালে ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার আ.লীগ নেত্রী সোমা Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




বরিশালে ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার আ.লীগ নেত্রী সোমা

বরিশালে ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার আ.লীগ নেত্রী সোমা




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগর গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন সোমা।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর পুলিশ লাইন রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন গোয়েন্দা শাখার (ডিবি) ইন্সপেক্টর ছগির হোসেন। তিনি বলেন, “সারাদেশে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

সাবিনা ইয়াসমিন সোমার বিরুদ্ধে বরিশাল বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় আদালতে সোপর্দ করলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের পর থেকে সারাদেশে যৌথ বাহিনীর অভিযান ‘ডেভিল হান্ট’ শুরু হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে বরিশাল নগরীতেও অভিযান চালানো হচ্ছে। শনিবার দিবাগত রাতে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনী রাতভর অভিযান পরিচালনা করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, “ডেভিল হান্ট অপারেশন এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। তবে যৌথ বাহিনীর সঙ্গে বৈঠকের পর বিস্তারিত জানানো হবে।”

তিনি আরও জানান, বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযানিক টিমের সংখ্যা বাড়ানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD