বরিশালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান




নিজস্ব প্রতিবেদক॥ ডেঙ্গু প্রতিরোধে বিভাগীয় ভূমি কমপ্লেক্স, বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধনে জনসচেতনতা বিষয়ক কর্মসূচি পালিত হয়েছে। উপ-ভূমি সংস্কার কমিশনার, বরিশাল এর কার্যালয়, জোনাল সেটেলমেন্ট অফিসারের কার্যালয় এবং বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় এ কমর্সূচি পালিত হয়।

কমর্সূচিতে উপ-ভূমি সংস্কার কমিশনার, বরিশাল তরফদার মো: আক্তার জামীল, জোনাল সেটেলমেন্ট অফিসার মো: আহসান হাবীব, বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উর্মি ভৌমিকসহ উপ-ভূমি সংস্কার কমিশনার, বরিশাল এর কার্যালয়, জোনাল সেটেলমেন্ট অফিসারের কার্যালয় এবং বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশ নেন।

ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এর ধারাবাহিকতায় সরকারি-বেসরকারি অফিস সমূহের আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বিশেষ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সে প্রেক্ষিতে ঈদের ছুটি শুরুর আগেই বৃহস্পতিবার এ পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়।

উপ-ভূমি সংস্কার কমিশনার, বরিশাল তরফদার মো: আক্তার জামীল বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা হলে ডেঙ্গু বিস্তার লাভ করতে পারবে না। ডেঙ্গু আতংকে না ভুগে তিনি সকলকে নিজ নিজ অফিস চত্বর ও আবাসিক কমপ্লেক্স নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আহবান। তিনি বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম একটি চলমান বিষয় যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD