বরিশালে ট্রাকভর্তি ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে ২৪ ঘণ্টায় ১০৬ হাম রোগী হাসপাতালে, উদ্বেগ বাড়ছে দেশে বাসভাড়া কিলোমিটারে বাড়লো ১১ পয়সা বাংলাদেশিদের জন্য স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি শেষের মুখে, বাড়ছে অনিশ্চয়তা বন্ধ যমুনা ডিপো: দীর্ঘ অচলাবস্থায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ ভোক্তা বাজুসের সিদ্ধান্তে স্বর্ণ বাজারে বড় পরিবর্তন, কমলো দাম জুলাইয়ে শুরু, আগস্টে শেষ হবে এইচএসসি পরীক্ষা, সূচি প্রকাশ অব্যবহৃত সরকারি ২০০টি বহুতল ভবন হবে হাসপাতাল, প্রধানমন্ত্রীর ঘোষণা ‘মেড ইন বাংলাদেশ’ প্রচারে শিক্ষার্থীদের পাট ব্যাগ দেবে সরকার দুই দিনব্যাপী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন যাচাই শুরু




বরিশালে ট্রাকভর্তি ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরিশালে ট্রাকভর্তি ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার




স্টাফ রিপোর্টার:বরিশালের গৌরনদী উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযানে দুটি ট্রাকভর্তি ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।

সোমবার (১৬ জুলাই) দুপুরে বরিশাল নগরের রুপাতলিস্থ র‌্যাব-৮ এর সদর দফতরে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন উপ-পরিচালক মেজর সোহেল রানা প্রিন্স।

তিনি জানান, ১৫ ‍জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী থানা এলাকায় অভিযান চালিয়ে আশোকাঠি ফিলিং ষ্টেশন এর মধ্যে থাকা কাঁচা পেপে ভর্তি একটি পিকআপ ভ্যানের তল্লাশি চালিয়ে ৮৬৪ বোতল আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটক গাড়ির চালক মোঃ আসাদুল ইসলাম(২৫) ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার মোহাম্মদপুর এলাকার মোঃ নিজাম বিশ্বাসের ছেলে এবং তার সাথে থাকা যুবক (মাদক বহনকারী) মোঃ বাছির হাওলাদার(২৮) পটুয়াখালী সদরের লোহালিয়া এলাকার মৃত আলমগীর হোসেনের ছেলে।

এ ঘটনায় র‌্যাব-৮,বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ নূর উদ্দিন বাদী হয়ে গৌরনদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD