বরিশালে জেলেরা পাবে ৫ হাজার ৬৯০ মেট্রিকটন চাল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে জেলেরা পাবে ৫ হাজার ৬৯০ মেট্রিকটন চাল

বরিশালে জেলেরা পাবে ৫ হাজার ৬৯০ মেট্রিকটন চাল

বরিশালে জেলেরা পাবে ৫ হাজার ৬৯০ মেট্রিকটন চাল




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সারা দেশের ন্যায় বরিশালেও আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত নদীতে ইলিশসহ সব ধরণের মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়কে ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়।

 

 

এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরণে নদীতে কেউ নামলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। এ নিষিদ্ধ সময়ে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সরকারি সহায়তার বরাদ্ধ দেওয়া হয়ে থাকে।

 

 

এদিকে এ মৌসুমকে ঘিরে বরিশাল বিভাগের ৬ জেলার ৪১ উপজেলায় ২ লক্ষ ৮২ হাজার ৫০০ পরিবারকে ৫ হাজার ৬৯০ মেট্রিকটন ডিজিএফের চাল বরাদ্ধ দেওয়া হবে বলে জানিয়েছে বরিশাল বিভাগের মৎস অধিদপ্তর।

 

 

মৎস অধিদপ্তর সূত্রে জানা গেছে , বরিশাল জেলার ৯ উপজেলায় ৪৭ হাজার জেলে পরিবারকে চাল দেওয়া হবে ৯৪০ মেট্রিকটন। এছাড়া পিরোজপুর জেলার ৭ উপজেলায় ১৭ হাজার জেলে পরিবারকে চাল দেওয়া হবে ৩৪০ মেট্রিকটন।

 

পটুয়াখালী জেলার ৮ উপজেলায় ৫৮ হাজার জেলে পরিবারকে চাল দেওয়া হবে ১ হাজার ১৬০ মেট্রিকটন। ভোলা জেলার ৭ উপজেলায় ১ লক্ষ ২০ হাজার জেলে পরিবারকে চাল দেওয়া হবে ২ হাজার ৪০০ মেট্রিকটন।

 

 

বরগুনা জেলার ৬ উপজেলায় ৩৭ হাজার জেলে পরিবারকে চাল দেওয়া হবে ৭৪০ মেট্রিকটন। সর্বশেষ ঝালকাঠি জেলার ৪ উপজেলায় ৩ হাজার ৫০০ জেলে পরিবারকে চাল দেওয়া হবে ৭০ মেট্রিকটন।

 

 

মৎস অধিদপ্তর বরিশাল বিভাগের উপপরিচালক আনিছুর রহমান তালুকদার জানান, ইলিশসহ সব ধরণের মাছ আহরণ নিষিদ্ধ মৌসুমে কেউ মাছ আহরণে নদীতে নামলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রতিটি উপজেলায় জেলেদের জন্য বরাদ্ধকৃত চাল পৌছে দেওয়া হচ্ছে। প্রতিটি জেলে পরিবার ২০ কেজি করে চাল বরাদ্ধ পাবে।

 

 

প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা এসব চাল উপজেলা মৎস্য অফিসের তালিকাভুক্ত জেলেদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রদান করবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD