বরিশালে জেলেদের চাল আত্মসাত করায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মৎস্য কর্মকর্তার জিডি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে জেলেদের চাল আত্মসাত করায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মৎস্য কর্মকর্তার জিডি

বরিশালে জেলেদের চাল আত্মসাত করায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মৎস্য কর্মকর্তার জিডি




মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের মেহেন্দিগঞ্জে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল বিতরনে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে আন্ধারমানিক ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় সাধারন ডায়েরী করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। থানা বিষয়টি তদন্তের জন্য দুদক’এ পাঠিয়েছে।

 

মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল জানান, আন্ধারমানিক ইউনিয়নের চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম গত ৯ এপ্রিল ৩৮৪ জন জেলের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরন করেন। অথচ জনপ্রতি বরাদ্দ ছিল ৪০ কেজি করে। সে হিসাবে ৩ হাজার ৮৪০ কেজি চাল বিতরনে অনিয়ম করেছেন তিনি। একারনে মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানায় এ বিষয় অবহিত করে সাধারন ডায়েরী করা হয়েছে ১১ এপ্রিল।

 

এদিকে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, সাধারন ডায়েরী নথিভুক্ত করে তা দুদক’এ পাঠানো হয়েছে তদন্তের জন্য। এব্যাপারে তার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD