বরিশালে চোর আটক করে পুলিশে দিয়েছে জনতা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে চোর আটক করে পুলিশে দিয়েছে জনতা

বরিশালে চোর আটক করে পুলিশে দিয়েছে জনতা




থানা প্রতিনিধি:বরিশারের আগৈলঝাড়ায় চোর চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। থানায় মামলা দায়ের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উওর চাঁদত্রিশিরা গ্রামের নূর হোসেন বক্তিয়ারের ছেলে সাদ্দাম ইজিবাই চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। শুক্রবার রাতে সাদ্দাম পার্শ্ববর্তি মসজিদ থেকে জিকির শেষে ভোর রাতে ফিরে নিজের বাড়িতে রাখা ইজি বাইক চুরি হয়ে গেছে দেখতে পান। তাৎক্ষনিক সাদ্দাম মোটরসাইকেল নিয়ে ইজি বাইক খুঁজতে বের হয়।

সাদ্দাম জানায়, তার ইজি বাইক খুঁজতে গিয়ে সাদ্দাম চক্রিবাড়ী গ্রামে পৌঁছলে সেখানে চোরের দল অন্য একটি নছিমনের তালা ভাঙ্গতে দেখে ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে চোর চক্রের এক জনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। আটক চোর সদস্য জাকির মল্লিক (৩৫) মুকসুদপুর থানার যাত্রাবাড়ি গ্রামের আজিজুল মল্লিকের ছেলে। স্থানীয়রা আটক জাকিরকে শনিবার সকালে বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টির কাছে সোপর্দ করেন। চেয়ারম্যান ঘটনা পুলিশকে জানালে এসআই সুজন হালদার আটক চোর জাকিরকে শনিবার দুপুরে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD