বরিশালে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে স্বামীকে ফোন করে দম্ভ প্রকাশ! গ্রেফতার ২ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে স্বামীকে ফোন করে দম্ভ প্রকাশ! গ্রেফতার ২

বরিশালে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে স্বামীকে ফোন করে দম্ভ প্রকাশ! গ্রেফতার ২

বরিশালে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ শেষে স্বামীকে ফোন করে দম্ভ প্রকাশ! গ্রেফতার ২




বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ধর্ষক অটোচালক কাওছার (৩০) এবং তার সহযোগী রাসেলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে পৌর শহর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে দুপুরে ধর্ষিতা ওই গৃহবধূ (২০) ধর্ষণের ২৮ দিন পরে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন।

 

 

মামলা সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাছরং গ্রামের এক গৃহবধূ বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কাওছারের অটোবাইকে ওঠেন। এ সময় কাওছার এবং গাড়িতে থাকা তার সহযোগী রাসেল তাঁকে ভয়ভীতি দেখিয়ে নির্জন বাগানে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যায়।

 

ওই গৃহবধূ সেখান থেকে মাছ রং গ্রামে দেবরের বাসায় রাত্রী যাপন করে পরদিন ১৬ আগস্ট বরিশাল থেকে লঞ্চে স্বামীর কাছে ঢাকায় চলে যান। এদিকে ধর্ষক ওই গৃহবধূর স্বামীর মোবাইল নম্বর সংগ্রহ করে তাকে ফোন করে তারা তার স্ত্রীকে ধর্ষণ করার বিষয়টি জানিয়ে দম্ভ প্রকাশ ও ভয়ভীতি প্রদর্শন করে।

 

 

গত ২৯ আগস্ট স্বামীসহ ওই গৃহবধূ বানারীপাড়ায় ফিরে আসেন। ধর্ষকরা ওই গৃহবধূ বাসা থেকে বের হলে পথেঘাটে তাকে উত্ত্যক্ত ও ভয়ভীতি দেখাতে থাকে। ফলে নিরুপায় হয়ে ওই গৃহবধূ ১২ সেপ্টেম্বর দুপুরে দুই ধর্ষককে আসামি করে মামলা দায়ের করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD