পিরোজপুরে করোনার বিরুদ্ধে জনসচেতনতায় বাজারের একজন মোবাইল মেকারের Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে করোনার বিরুদ্ধে জনসচেতনতায় বাজারের একজন মোবাইল মেকারের

পিরোজপুরে করোনার বিরুদ্ধে জনসচেতনতায় বাজারের একজন মোবাইল মেকারের




স্বরূপকাঠি প্রতিনিধি॥  হাত ধুয়ে যান, হাত ধুয়ে যান! হাত ধোয়া শেষ হলে হাতে টিস্যু পেপার ধরিয়ে দিচ্ছেন কয়েকটি কালো জিরা চিবুতে। হ্যা এভাবে স্বরূপকাঠি পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে বাজারে বসে রাস্তার লোক থামিয়ে থামিয়ে এগুলো করছেন বাজারের মোবাইল মেকার ইউসুফ মিয়া। করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামুলক একাজটি তিনি করছেন স্ব ইচ্ছায় একজন সেচ্ছাসেবক হয়ে। শুক্রবার ইউনিয়ন পরিষদের সামনে বাজারে এভাবেই মানুষকে ডেকে ডেকে স্যাবলন মিশ্রিত পানি দিয়ে হাত ধোয়াতে দেখা যায়। হাত ধোয়া শেষে হাত মুছতে টিস্যু পেপার দিয়ে খেতে দিচ্ছেন কালো জিরা।

 

কালো জিরায় করোনা সেড়ে ওঠে কিনা জানতে চাইলে তিনি বলেন, “করোনা ভাইরাস এখন একটি বিশ্ব মহামারি। এর ঔষধ আবিস্কার জন্য সারাদেশ দিনরাত খেটে মরছেন। কালো জিরা নাকি সব রোগের ঔষধ। তাছাড়া ইসলাম ধর্মের পবিত্র কুরআন শরীফেও কালো জিরার কথা রয়েছে। তাই মানুষকে দিচ্ছি। উপকার না হয়ে থাকলেও ক্ষতিতো নেই।”ইউসুফ মেকার স্বরূপকাঠি দক্ষিণ জগন্নাথকাঠি বন্দরের একজন মোবাইল মেকানিক্স। বাজারের সামাজিক সর্বজনের সাথে দেখা যায় তার সুসম্পর্ক।

 

এই সংকটময় মূহুর্তে উপজেলায় অনেক ধনাঢ্যবান জনপ্রতিনিধি,বড় বড় টাকাওয়ালাদেরকে এগিয়ে এসে জনকল্যাণমুলক এ কাজে দেখা না গেলেও কেন আপনার এ প্রচেষ্টা জানতে চাইলে তিনি বলেন, “দেশে যে বালা মুসিবত শুরু হয়েছে তাতে আর কইদিন। দুই দিনের এই দুনিয়ায় জমিয়ে কি লাভ? মানব সেবার চেয়ে দুনিয়ার কোন জিনিসে তৃৃৃপ্তি নেই।

ইউসুুফ মেকার বলেন, “দেশের এই দুসময়ে বিশেষকরে, সমাজের যে যার অবস্থান থেকে এগিয়ে এসে জনকল্যাণমুলক কাজে লিপ্ত হতে পারলে আমরা মহান আল্লাহর নাম নিয়ে অবশ্যই এ করোনা ভাইরাসের বিরুদ্ধে জয়ী হব।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD