বরিশালে করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে টিসিবি’র পণ্য বিক্রি Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে টিসিবি’র পণ্য বিক্রি

বরিশালে করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে টিসিবি’র পণ্য বিক্রি




গৌরনদী প্রতিনিধি॥ করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ১২শ’ পরিবারের মাঝে সোমবার সকাল থেকে সরকারী মূল্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে।

মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, দিনব্যাপী ইউনিয়নের বিল্বগ্রাম বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে ইউনিয়নের ছয়’শ পরিবার সরকারী মূল্যে তৈল, ডাল ও চিনি ক্রয় করেন। এর আগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ইউনিয়নের ছয়’শ পরিবার টিসিবির তৈল, ডাল ও চিনি ক্রয় করেছেন। তিনি আরও জানান, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আগে থেকেই বিতরণস্থলে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশরা গোল বৃত্ত অঙ্কন করে রাখেন। ফলে ক্রেতারা সহজেই গোল বৃত্তের লাইনে দাঁড়িয়ে সুবিধাজনকভাবে পণ্য ক্রয় করতে পেরেছেন।

একইদিন বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর বাজারে গিয়ে দেখা গেছে সরকারের ১০টাকা কেজি দরের চাল নেয়ার জন্য সুবিধাভোগী কার্ডধারীদের দীর্ঘলাইন।

করোনা প্রতিরোধে সামাজিকদূরত্ব বজায় রেখে সুবিধাভোগী কার্ডধারীরা লাইনে দাঁড়িয়ে ১০ টাকা কেজি দরের চাল সংগ্রহ করছেন।

এখানে ট্যাগ কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সহাদেব মুখার্জী। স্থানীয় ডিলার মোঃ হেলাল উদ্দিন জানান, ৬০১ জন সুবিধাভোগীর জন্য ৩০ কেজি করে মোট ১৮ টন ৩০ কেজি চাল তাকে বরাদ্দ দেয়া হয়েছে। গত ১৩ এপ্রিল থেকে তিনি চাল বিতরণ কার্যক্রম শুরু করেছেন। সোমবার দুপুরের মধ্যে প্রত্যেক সুবিধাভোগী তাদের চাল নিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD