বরিশালে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

বরিশালে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত




নিজস্ব প্রতিবেদক॥  বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টায় নগরের বেশ কয়েকটি মন্দির থেকে এই রথযাত্রা শুরু হয়।

আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরের আয়োজনে নগরের নতুন বাজারস্থ অমৃতাঙ্গণ থেকে উল্টো রথযাত্রা শুরু হয়। এরপর রথযাত্রাটি নগরের সদর রোড, চকবাজার, বাজার রোড, হাসপাতাল রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইসকন মন্দিরে এসে শেষ হয়।

এছাড়াও নগরের জগন্নাথ মন্দিরের ব্যবস্থাপনায় ধর্মরক্ষিণী সভাগৃহ থেকেও উল্টো রথযাত্রা শুরু হয়। রথযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথ মন্দিরে এসে শেষ হয়। এছাড়া ইসকন ও জগন্নাথ মন্দিরে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজনও ছিলো।এর আগে ৫ জুলাই থেকে বরিশালে সাত দিনব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়। এরপর থেকেই নগরের বিভিন্ন মন্দিরে নানা ধরনের অনুষ্ঠান আয়োজিত হয়ে আসছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD