বরিশালে ইয়াবা ব্যবসায়ীর ৮ বছরের কারাদণ্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ইয়াবা ব্যবসায়ীর ৮ বছরের কারাদণ্ড

বরিশালে ইয়াবা ব্যবসায়ীর ৮ বছরের কারাদণ্ড

বরিশালে ইয়াবা ব্যবসায়ীর ৮ বছরের কারাদণ্ড




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নিজ হেফাজতে ইয়াবা রাখার অভিযোগে দায়ের করা মামলায় বরিশালের উজিরপুর উপজেলার মাদক কারবারি রিয়াজুল ইসলাম রিয়াজকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়।

 

 

 

বুধবার বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

 

 

একইসাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি সাদ্দাম হোসেনকে খালাস দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত রিয়াজ উপজেলার পূর্ব বড়াকোঠা এলাকার দেলোয়ার হোসেন ফকিরের ছেলে।

 

 

আদালতের বেঞ্চ সহকারী হেদায়েতুন্নবি জাকির জানান, ২০১৫ সালের ৭ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ উপজেলার ধামুড়া বন্দর এলাকায় অভিযান চালিয়ে রিয়াজকে ২শ’ পিস ইয়াবাসহ আটক করে। এ সময় তার সহযোগী সাদ্দাম পালিয়ে যায়।

 

 

একই দিন উজিরপুর মডেল থানায় ২ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন ডিএডি নজরুল ইসলাম। একই বছর ২৯ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল পাশা আদালতে চার্জশিট জমা দেন। আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD