বরিশালে ইয়াবা ব্যবসায়ী ঝালকাঠির রুবেল হাওলাদারের ১০ বছর কারাদণ্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ইয়াবা ব্যবসায়ী ঝালকাঠির রুবেল হাওলাদারের ১০ বছর কারাদণ্ড

বরিশালে ইয়াবা ব্যবসায়ী ঝালকাঠির রুবেল হাওলাদারের ১০ বছর কারাদণ্ড




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে ইয়াবা রাখার দায়ে ঝালকাঠির মাদক ব্যবসায়ী রুবেল হাওলাদার নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে। বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহীদ আহম্মেদ সোমবার বিকেলে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রুবেল হাওলাদার ঝালকাঠি জেলার বীরমহল এলাকার ছালাম হাওলাদারের ছেলে।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান, ২০১৬ সালের পহেলা আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ বরিশালের বানারীপাড়া উপজেলার বোর্ড স্কুলের সামনে অভিযান চালিয়ে ৪৬২ পিস ইয়াবাসহ রুবেলকে আটক করে। এ ঘটনায় ওই দিন র‌্যাবের ডিএডি মামুনুর রশিদ বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেন।

একই বছর ৩১ আগষ্ট মামলার তদন্ত কর্মকর্তা বানারীপাড়া থানার এসআই জসিম উদ্দিন একমাত্র আসামি রুবেলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। ট্রাইব্যুনালে ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ওই রায় দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD