বরিশালে ইয়াবা বিক্রেতার ১০ বছরের কারাদণ্ড Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে ইয়াবা বিক্রেতার ১০ বছরের কারাদণ্ড

বরিশালে ইয়াবা বিক্রেতার ১০ বছরের কারাদণ্ড

বরিশালে ইয়াবা বিক্রেতার ১০ বছরের কারাদণ্ড




গৌরনদী প্রতিনিধি॥ ইয়াবাসহ আটক বরিশালের গৌরনদী উপজেলার মাদক কারবারি রানা সরদারকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ট্রাইব্যুনাল।

 

 

রোববার বিকেলে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহীদ আহম্মেদ আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রানা সরদার উপজেলার পশ্চিম ডুমুরিয়া এলাকার মৃত ধলু সরদারের ছেলে।

 

 

বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান, ২০১৭ সালের ৬ জানুয়ারি গৌরনদী থানা পুলিশের এসআই মনিরুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে পশ্চিম ডুমুরিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় রানার কাছ থেকে ৬৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মনিরুল বাদী হয়ে মামলা দায়ের করেন।

 

 

একই বছরের ২০ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সগির হোসেন একমাত্র রানাকে অভিযুক্ত করে চার্জশিট দেন। ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক রায় ঘোষণা করলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD