বরিশালে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ

বরিশালে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ

বরিশালে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ




উজিরপুর প্রতিনিধি॥ উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এসময়ে মোটর সাইকেল ভাংচুর, স্কুল ও হাসপাতালে হামলা করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। জানা যায়, উপজেলার বামরাইল বাজার কমিটির সাধারন সম্পাদক ও ২নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মিরাজ ফরাজীর সাথে একই এলাকার আওয়ামী লীগের সদস্য নাসির ফরাজীর সাথে কিছুদিন পর্যন্ত মোবাইলের ফেইসবুকে মিরাজ ফরাজীকে নিয়ে নাসির ফরাজী বিভিন্ন আপত্তিকর বক্তব্য তুলে ধরা নিয়ে ৩ জুলাই মিরাজ নাসিরের উপর হামলা চালায়। ঘটনায় নাসির ফরাজী থানায় অভিযোগ দায়ের করে।

 

 

রবিবার (৫ জুলাই) বামরাইল ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান কবিরের নেতৃত্বে বামরাইল মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে সকাল ১০টায় বিরোধ মিমাংশার জন্য বৈঠক বসে। বৈঠক চলাকালীন দুইগ্রুপ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে নাসির ফরাজী ও বসার ফরাজী আহত হয়। অপর পক্ষের মিরাজ ফরাজী আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নেয়। নাসির ফরাজী উজিরপুর হাসপাতালে ভর্তি হন।

 

 

এ ব্যাপারে নাসির ফরাজী জানান, শালিসি বৈঠকের মধ্যে পরিকল্পিতভাবে মিরাজ ফরাজীর লোকজন আমাদের উপর হামলা চালিয়ে শাকিল হাওলাদারের মোটরসাইকেল ভাংচুর করে তাদের আহত করে। তাদের উপর হামলা চালিয়েছে মিরাজ ফরাজী, শাওন বালী, রিয়াদ ফরাজী, সজিব শরীফ সহ অনেকেই। এদিকে মিরাজ ফরাজী জানান, নাসির ফরাজী ২০ হাজার টাকা চাঁদা দাবী করে না পেয়ে ফেইসবুকে বিভিন্ন অপপ্রচার চালায়। শালিশী বৈঠকের সময় শাকিল জুনায়েত সহ ১০/১৫ জন আমাদের উপর হামলা চালায়।

 

 

নাসির ফরাজীর লোকজন হাসপাতালে লাঠীসোটা নিয়ে হামলা চালাতে গেলে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা শওকত আলী ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। বামরাইল এবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ জানান, শালিসি বৈঠকে কে বা কাহারা বিদ্যালয়ের সিসি ক্যামেরা মনিটর আলমিরা ও চেয়ার টেবিল ভাংচুর করে।

 

 

উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ হেলাল উদ্দিন জানান ঘটনা সুনে তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এক পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD