বরিশালে অসচ্ছল পরিবারের দ্বারে দ্বারে গিয়ে ত্রাণ সামগ্রি তুলে দিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে অসচ্ছল পরিবারের দ্বারে দ্বারে গিয়ে ত্রাণ সামগ্রি তুলে দিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম

বরিশালে অসচ্ছল পরিবারের দ্বারে দ্বারে গিয়ে ত্রাণ সামগ্রি তুলে দিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে অসচ্ছল পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম।

 

আজ সকালে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন ও টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের অসচ্ছল পরিবারগুলোর দ্বারে দ্বারে গিয়ে প্রতিমন্ত্রী এসব ত্রাণ সামগ্রী বিতরন করেন।

 

এসময় আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর খান আলো, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জুবায়ের আব্দুল্লাহ জিন্নাত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের ফলে যাহারা অনাহারে বা অর্ধাহারে জীবনযাপন করছেন তাদের জন্য পানি সম্পদ প্রতিমন্ত্রীর উদ্যোগে আজ থেকে ত্রাণ বিতরন শুরু হয় এবং এ কার্যক্রম অব্যহত থাকবে।

 

এছাড়া যারা অনাহারে বা অর্ধাহারে জীবনযাপন করছেন তারা ফোন দিলেই তাদের বাসায় পৌঁছে দেয়ার উদ্যোগও গ্রহণ করেছেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম।

 

এক বিজ্ঞপ্তিতে জানা যায়, ০১৭১২৯৫৫৩৬৭ ও ০১৫৫২৬৫৫০৩৩ নাম্বারে ফোন দিয়ে জানানো হলে খোঁজখবর সাপেক্ষে দ্রুত খাদ্য দ্রব্য পৌঁছে দেয়া হবে।

আজ ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত (সকাল ৯টা থেকে বিকেল ৫টা) এ সেবা প্রদান করা হবে বলেও জানানো হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD