বরিশালে অর্ধদিবস হরতাল পালন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে অর্ধদিবস হরতাল পালন

বরিশালে অর্ধদিবস হরতাল পালন

বরিশালে অর্ধদিবস হরতাল পালন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশের মতো সোমবার বরিশালেও অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। হরতাল সফল করতে সোমবার সকাল ৬টা থেকে নগরীতে প্রচারপত্র বিলি, বিক্ষোভ মিছিল-সমাবেশ শুরু করেছেন নেতাকর্মীরা। তারা নগরীর নতুনবাজার, জেলখানা মোড় ও কাকলী মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।

 

 

এ সময় চালকদের গাড়ি চালনা বন্ধের অনুরোধ করা হয়। হরতালে নাগরিক ভোগান্তি রোধে নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

বাম গণতান্ত্রিক জোট, বরিশাল সমন্বয়কারী অধ্যাপক দুলাল মজুমদারের নেতৃত্বে পিকেটিংয়ে অংশ নেন বরিশাল জেলা ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে আজাদ, ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা আহ্বায়ক অধ্যাপক জলিলুর রহমান, অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, বিরেন্দ্র নাথ, বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সহসভাপতি কিশোর চন্দ্র বালা প্রমুখ।

 

 

এ সময় বক্তারা বলেন, ভোজ্যতেল-চাল-ডাল-পেঁয়াজসহ খাদ্যদ্রব্যের লাগামহীন দাম এবং গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বৃদ্ধির অপতৎপরতা বন্ধে এ হরতালের ডাক দেওয়া হয়েছে। তাই সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সবাইকে হরতাল পালনের আহ্বান জানাচ্ছি।

 

 

কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, নগরবাসীকে নিরাপত্তা দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD