বরিশালে অর্থ সাহায্যের কথা বলে এক কিশোরীকে ধর্ষণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে অর্থ সাহায্যের কথা বলে এক কিশোরীকে ধর্ষণ

বরিশালে অর্থ সাহায্যের কথা বলে এক কিশোরীকে ধর্ষণ

বরিশালে অর্থ সাহায্যের কথা বলে এক কিশোরীকে ধর্ষণ




বাকেরগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অর্থ সাহায্যের কথা বলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে গ্রামপুলিশ (চৌকিদার) আবুল কালাম আজাদের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

 

 

অভিযুক্ত আবুল কালাম উপজেলার গারুড়িয়া ইউনিয়নের বান্ডারকাঠী গ্রামের মো. মজিদ মোল্লার ছেলে। তিনি গারুড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গ্রামপুলিশ পদে আছেন।

 

 

এর আগে নির্যাতিত ওই কিশোরীর মা সোমবার বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

 

 

জানা যায়, অর্থ সাহায্যের কথা বলে গ্রামপুলিশ আবুল কালাম আজাদ ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন। গত রোববারও ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। পরে বিষয়টি ওই কিশোরী তার মাকে জানায়। এর পর সোমবার নির্যাতিত ওই কিশোরীর মা বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

 

 

এ ঘটনায় মঙ্গলবার সকালে ধর্ষক কালামের বিচারের দাবিতে গারুড়িয়া বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন এলাকাবাসী। বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, এ ঘটনায় ধর্ষক আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের শিকার ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD