বরিশালে অবৈধভাবে বালু উত্তলনের অভিযোগ Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে অবৈধভাবে বালু উত্তলনের অভিযোগ

বরিশালে অবৈধভাবে বালু উত্তলনের অভিযোগ

বরিশালে অবৈধভাবে বালু উত্তলনের অভিযোগ




নিজস্ব প্রতিবেদকঃ নদী থেকে দীর্ঘদিন ধরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি এলাকার আব্দুল হাই এর পুত্র মোঃ কবির ও তার সহযোগীদের বিরুদ্ধে।এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে প্রশাসন বেশ কয়েকবার অভিযান চালিয়ে তাঁর বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস করেছে।

 

কিন্তু অবৈধ ড্রেজার বাবসায়ীর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আজও রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। ফলে একই জায়গা থেকে তিনি আবারও বেপরোয়াভাবে বালু উত্তোলন করছেন।

 

চলমান এই বালু উত্তোলনের ফলে বসতভিটা, ফসলি জমি, সড়ক ও সেতু ধ্বংসের আশঙ্কা করছে এলাকাবাসী।সেখান থেকে বরিশাল শহরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছে। প্রতি ট্রাক বালুর দাম ১৮০০-২০০০ টাকা।

 

প্রতিদিন ৮০-১০০ ট্রাক বালু বিক্রি করা হয়।জানা গেছে,বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি এলাকার ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (দোয়ারিকা)সেতুর পশ্চিম পাশে সুগন্ধ্যা নদীর বুক থেকে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে পলি মাটি উত্তোলন করছেন উত্তর দেহেরগতি এলাকার মোঃ কবির ও তার সহযোগীদের মধ্যে রয়েছে মৃত সিদ্দিক হাওলাদার এর পুত্র জহিরুল(৩৫), মৃত মোতাহার হাওলাদারের পুত্র জসিম উদ্দিন কালাম(৪৫), মৃত রহম আলীর পুত্র বাবুল হাওলাদার(৫০), মৃত আফছার হাওলাদারের পুত্র মুজাম্মেল (৫২), মৃত এস্কেন্দার হাওলাদারের পুত্র জাহাঙ্গীর ৪৮), মৃত ও্যাহেদ শরীফের পুত্র আজাদ শরীফ(৩৫), সত্তার হোসেনের পুত্র সাব্বির হোসেন(৩০) ও অন্যতম সহযোগী এনামুল(৪০)।

 

প্রতিদিন তারা বালু বিক্রি করে অবৈধভাবে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।এলাকাবাসীর অভিযোগে কয়েক দফা ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বালু উত্তোলনের খননযন্ত্র ধ্বংস করেছেন। তবু থামাতে পারেননি বালু উত্তোলন। সুত্র,দৈনিক সুন্দরবন

 

প্রশাসনের কিছু অসৎ কর্মকর্তার সঙ্গে গোপন যোগাযোগ থাকায় অভিযানের খবর আগেই পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান কবির ও তার সহযোগীরা।

 

এ কারণে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিদ হাওলাদার । তাই কবির ও তার সহযোগীরা আরো বেপরোয়া হয়ে উঠেছেন বলে ধারনা করা হচ্ছে।সরেজমিনে গিয়ে দেখা যায়,বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি এলাকার ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (দোয়ারিকা)সেতুর ঢাল থেকে শুরু করে প্রায় ১কিলোমিটার রাস্তা তাজ ব্রিকস-এর মালিক মোঃ সাগর ফকির নিজ অর্থায়নে সড়কটি মেরামত করেন।

 

তবে ধারনা করা হচ্ছে ঐ এলাকার একটি মহল নিজেদের অপকর্ম ঢাকতে একই এলাকার বিভিন্ন ইট ভাটা ব্যবসায়ীদের বিরুদ্ধে স্বরযন্ত্র করে উপজেলা অফিসে অভিযোগ দিয়ে থাকেন। এতে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় এক বাসিন্দা সত্তার খাঁ জানান,একসময়ে আমাদের বাড়ি থেকে প্রধান সড়কে উঠতে অনেক ভোগান্তি পোহাতে হতো।তবে আমাদের এলাকায় কয়েকটি ইট ভাটা তৈরী হওয়াতে তাদের গাড়ি চলাচলের জন্য তারা রাস্তাটি মেরামত করায় আমাদের এখন যাতায়াতে সুবিধা হচ্ছে।তিনি আরো বলেন,কিছুদিন আগে বুলবুলের সময় আমাদের রাস্তার কয়েকটি যায়গা থেকে পানি না নামতে পারায় রাস্তা ভেঙ্গে গেলে তাজ ব্রিকস-এর মালিক মোঃ সাগর ফকির তার নিজস্ব খরচায় রাস্তার মধ্যে চুঙ্গা দিয়ে দেয়।এতে করে রাস্তাটি আবারো তার আগের রুপ ফিরে পায়।

 

এ বিষয়ে অভিযুক্ত কবিরের বক্তব্যের জন্য তার ব্যবহত ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম বলেন,অভিযোগের সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD