বরিশালে অপহরণের দুইদিন পর স্কুল ছাত্রীকে উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে অপহরণের দুইদিন পর স্কুল ছাত্রীকে উদ্ধার

বরিশালে অপহরণের দুইদিন পর স্কুল ছাত্রীকে উদ্ধার




থানা প্রতিনিধি:বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রাম থেকে অপহরণের দুইদিন পর পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় প্রধান আসামি বেলাল সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে পিঙ্গলাকাঠী গ্রামের মোবারক সরদারের পরিত্যক্ত একটি ঘর থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার ও ধর্ষক বেল্লাল সরদারকে গ্রেফতার করা হয়।ডাক্তারি পরীক্ষার জন্য ওই স্কুলছাত্রীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পাশাপাশি গ্রেফতার বেলালকে আদালতে পাঠানো হবে বলেও জানান এসআই তৌহিদুর রহমান।এর আগে সোমবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই স্কুলছাত্রীকে বাড়ির পাশ থেকে মুখ চেপে ধরে অপহরণ করে টাইলস মিস্ত্রি বেলাল সরদার। এ ঘটনায় ধর্ষিতার নানা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD