বরিশালে অনলাইন প্ল্যাটফর্মে প্রথমবারের মতো ডিজিটাল মেলা উদ্বোধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে অনলাইন প্ল্যাটফর্মে প্রথমবারের মতো ডিজিটাল মেলা উদ্বোধন

বরিশালে অনলাইন প্ল্যাটফর্মে প্রথমবারের মতো ডিজিটাল মেলা উদ্বোধন

বরিশালে অনলাইন প্ল্যাটফর্মে প্রথমবারের মতো ডিজিটাল মেলা উদ্বোধন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে অনলাইন প্ল্যাটফর্মে প্রথমবারের মতো আয়োজিত ডিজিটাল মেলা উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮) দুপুরে জুম সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে এ মেলার উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমান।

 

 

এ সময় উপস্থিতি ছিলেন জেলার সব সরকারি কর্মকর্তা ও সরকারি এবং বেসরকারিভাবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান প্রধান ও ব্যক্তিরা। জেলা প্রশাসক উদ্বোধন শেষে মেলায় অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান ও সবাইকে মেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানান। পাশাপাশি তিনি মেলাকে সাফল্যমণ্ডিত করে তোলার লক্ষ্যে সবাইকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের বক্তব্যে মেলার সার্বিক সাফল্য কামনা করেন এবং জনগণকে বাংলাদেশের ডিজিটাল কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করতে এরকম একটি উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।

 

 

উল্লেখ্য, ডিজিটাল মেলা-২০২০ উপভোগ করা যাবে জেলা প্রশাসনের ওয়েবসাইট (www.barisal.gov.bd) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইট (www.ictd.gov.bd) এ লিংক থেকে।

 

 

এছাড়াও জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজ ‘বরিশাল জেলা প্রশাসন’ এ মেলা সম্পর্কিত সব তথ্য পাওয়া যাবে।  মেলার সব প্রকার ভিডিও উপভোগ করা যাবে জেলা প্রশাসনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘DC Barishal’ এ (লিংকঃ https://www.youtube.com/channel/UCM8xRtW49ETUYpNt1jRfS2A)।

 

 

সবাইকে মেলা উপভোগ করার জন্য বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD