বরিশালসহ ৮ রুটে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ Latest Update News of Bangladesh

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু সৌদি আরব থেকে তেলবাহী জাহাজ আসছে, পুনরায় চালু হচ্ছে ইআরএল হামলাকারী একাই জড়িত, ইরানের সংযোগ নেই: ট্রাম্প অবকাঠামো উন্নয়ন অগ্রাধিকার, আজ বসছে সরকারের দ্বিতীয় একনেক সভা এনজিও কর্মীদের বিরুদ্ধে গর্ভবতী নারীকে মারধরের অভিযোগ নতুন বাসভাড়া প্রকাশ, মহানগর ও দূরপাল্লায় পরিবর্তন বরিশালে প্রশাসনিক সমন্বয়ের অভাবে যাত্রীদের চরম ভোগান্তি




বরিশালসহ ৮ রুটে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ

বরিশালসহ ৮ রুটে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ




অনলাইন ডেস্ক : অবৈধ বাস টার্মিনাল বন্ধে প্রশাসনের নির্দেশের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রেখেছে ঝালকাঠি বাস মালিক সমিতি।

এতে করে বুধবার (১ আগস্ট) বিকেল থেকে বৃহস্পতিবার (২ আগস্ট) ঝালকাঠি জেলা সড়ক বিভাগ হয়ে বরিশাল, পিরোজপুর, বাগেরহাটসহ আটটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

ঝালকাঠির বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ বাংলানিউজকে জানান, গত ডিসেম্বর থেকে ন্যায্য হিস্যার দাবিতে আন্দোলন করছেন তারা। এ অবস্থায় বার বার সমস্যা সমাধানে উদ্যোগ নেয় বিভাগীয় প্রশাসন। সর্বশেষ গত ২৪ জুন বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে বরিশাল-ঝালকাঠিসহ চার মলিক সিমিতির মধ্যে সমঝোতা বৈঠক হয় ও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।

ঝালকাঠি মালিক সমিতির অভিযোগ, ওই বৈঠকের সিদ্ধানই অমান্য করে ঝালকাঠির বাস পটুয়াখালী-বরগুনা ও কুয়াকাটা রুটে চলতে দেওয়া হচ্ছে না। তাই এ বিষয়ে আগে থেকেই বরিশালের রুপাতলীস্থ মিনিবাস মালিক সমিতিকে বলা হচ্ছিল এবং ৩১ জুলাইয়ের মধ্যে বিষয়টি সমাধানের একটি আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু বরিশাল কোনো উদ্যোগ না নিলে বুধবার সকাল থেকে রুপাতলী থেকে ঝালকাঠিসহ আট রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেন জেলা মালিক সমিতি এবং আগের মতো রূপাতলী থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে ঝালকাঠি সড়ক বিভাগের শুরুতে রায়াপুরের অস্থায়ী বাসস্ট্যান্ড থেকে আট রুটে বাস চলাচল শুরু করে।

দুপুরের পরে ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী এবং নলছিটি থানার পুলিশ গিয়ে রায়াপুরের ওই অস্থায়ী বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল বন্ধ করে দেয় এবং বাস ছাড়তে হলে বরিশালের রূপাতলী থেকে ছাড়তে হবে জানিয়ে দেয়।

এরপর থেকে ঝালকাঠি বাস মালিক সমিতি ও আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা আটটি রুটে তাদের বাস চলাচল বন্ধ করে দেন। যা বৃহস্পতিবার (২ জুলাই) ও অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী।

এ বিষয়ে ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক জানান, রায়াপুরে আইনত কোনো বাস টার্মিনাল নেই। সেখানে গাড়ি থামানো যাবে না। বাস ছাড়তে হলে ঝালকাঠি বাস টার্মিনাল থেকে রূপাতলী পর্যন্ত যেতে হবে। আমরা বিষয়টি নিয়ে বিভাগীয় কমিশনার স্যারের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেবো।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ পড়েছেন বিপাকে তারা বাড়তি ভাড়ায় বিকল্প পরিবহনে এ সড়ক দিয়ে গন্তব্যে যাওয়া আসা করছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD