বরিশাল বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ১৩৪ জন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ১৩৪ জন

বরিশাল বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ১৩৪ জন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় এক নার্সসহ নতুন করে সাতজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগের ছয় জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৩৪ জন। এর মধ্যে ২৩ জনই চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী।

আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল জেলার। এই জেলায় নতুন তিনজনসহ আক্রান্তের সংখ্যা ৪৪। এরপরে আছে বরগুনা। এখানে নতুন আক্রান্ত একজনসহ মোট আক্রান্তের সংখ্যা ৩৩ জন। পটুয়াখালীতে নতুন দু’জনসহ আক্রান্তের সংখ্যা ২৯ জন। এছাড়া পিরোজপুরে নতুন একজনসহ ১১ জন, ঝালকাঠিতে ১২ জন এবং ভোলায় পাঁচজন।আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন। এর মধ্যে বরিশালে ২৫ জন, বরগুনায় ১৪ জন, পটুয়াখালীতে চারজন, ঝালকাঠিতে দুজন ও পিরোজপুরে একজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বরিশাল বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় পটুয়াখালীর দুমকি ও বরগুনার আমতলীতে। গত ৯ এপ্রিল ওই দুই রোগী মারা যান। এরপর বরিশাল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১২ এপ্রিল। ৯ এপ্রিলের পর রোগীর সংখ্যা তেমন না বাড়লেও ২০ এপ্রিলের পর রোগীর সংখ্যা বাড়তে থাকে। ২৫ এপ্রিল এ বিভাগে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়ায়।

মৃত্যুর দিক থেকে পটুয়াখালীতে তিনজন, বরগুনায় দু’জন এবং বরিশালে একজন রোগী মারা গেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টদের আক্রান্তের ক্ষেত্রে আমরা পর্যালোচনা করে যত দূর জানতে পেরেছি তাতে হাসপাতালে রোগীদের তথ্য গোপন করা একটি বড় কারণ। এ জন্য আমরা প্রতিটি হাসপাতালে চিকিৎসক ও অন্যদের আরও সতর্ক হওয়ার ব্যাপারে পরামর্শ দিচ্ছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD