বরিশাল প্রেসক্লাব ক্রীড়া প্রতিযোগিতা : প্রথম দিনেই হ্যালো বরিশালের জয় Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল প্রেসক্লাব ক্রীড়া প্রতিযোগিতা : প্রথম দিনেই হ্যালো বরিশালের জয়

বরিশাল প্রেসক্লাব ক্রীড়া প্রতিযোগিতা : প্রথম দিনেই হ্যালো বরিশালের জয়




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টায় প্রেসক্লাব চত্ত্বরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান এবং র‌্যাব-৮’র অধিনায়ক আতিকা ইসলাম প্রতিযোগীতার উদ্বোধন করেন। সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান মিরনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম ইকবাল, সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম চুন্নু ও পুলক চ্যাটার্জী, বর্তমান সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন ও সহসভাপতি কাজী মামুন এবং রাহাত খান বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে প্রধান ও বিশেষ অতিথির বিপক্ষে ক্লাবের দুই প্রবীন সদস্য সাবেক সভাপতি এসএম ইকবাল ও নজরুল ইসলাম চুন্নু ব্যাডমিন্টন খেলার মাধ্যমে প্রতিযোগীতার উদ্বোধন করেন। এদিকে ব্যাডমিন্ট টুর্নামেন্টের উদ্বোধণী ম্যাচেই বরিশাল রয়েলস (২) কে হারায় হ্যালো বরিশাল।

বরিশাল রয়েলস (২) এর খেলোয়ার মর্তুজা জুয়েল (দীপ্ত টিভি) ও সুখেন্দু এদবর (একুশে টিভি) এবং হ্যালো বরিশাল টিমে ছিলেন সাগর বৈদ্য (আজকের পরিবর্তন) এবং তন্ময় তপু (যুগান্তর)। তিনটি করে ম্যাচ খেলার নিয়ম থাকলেও প্রথম দুটি ম্যাচে হ্যালো বরিশাল জয় লাভ করায় তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

এর আগে বিইমজা বনাম দক্ষিনের কাগজের মধ্যে ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রথম ম্যাচে বিইমজা পরাজিত হলেও পরবর্তী দুটি ম্যাচে জয়লাভ করে বিইমজা। বিইমজা টিমে খেলোয়ার ছিলেন সুমন হাসান (ডিবিসি নিউজ) এবং আমিনুল ইসলাম (সময় টিভি)। জানা গেছে হ্যালো বরিশাল টিমের পরবর্তী খেলা ১২ ফেব্রুয়ারি দক্ষিণের প্রতিবেদন টিমের সাথে এবং ১৪ ফেব্রুয়ারি মিরাজ স্মৃতি টিমের সাথে বরিশাল প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD