বরিশাল প্রশাসনের ধরা ছোঁয়ার বাইরে থেকে... Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




বরিশাল প্রশাসনের ধরা ছোঁয়ার বাইরে থেকে…

বরিশাল প্রশাসনের ধরা ছোঁয়ার বাইরে থেকে…

বরিশাল প্রশাসনের ধরা ছোঁয়ার বাইরে থেকে...




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নাম তার চোরা জলিল। এই এক নামে সবাই চিনে । বরিশাল নগরীর এই কুখ্যাত চোরা বসবাস করে ব্যপ্টিষ্ট মিশন রোড এলাকায়। ২০/২২ টি চুরি মামলার আসামী নগরীর চাদমারী, ব্যপ্টিষ্ট মিশন রোড, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিছনের এলাকায় অভয়ারন্য গড়ে তুলেছে।

 

দিনে দিনে প্রশাসনের ধরা ছোঁয়ার বাইরে থেকে চোরা জলিলের অপরাধ অপকর্মের ফিরিস্তিও বেড়ে চলছে।

 

এখন আর চোরা জলিল শুধু চুরি ছিনতাই ও মাদক বানিজ্যর সাথেই সীমাবদ্ধ নেই সে এখন বরিশাল নগরীর এক মস্তবড় চাদাবাজ। তাকে চাদা দিতে অপরগতা প্রকাশ করায় অনেক ব্যবসায়ীর ব্যবসা লাঠে উঠছে। অনেকে চোরা জলিল আতঙ্কে ব্যবসা বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে।

 

চোরা জলিলের চাদাবাজি থেকে রেহাই পাচ্ছে না মাথার গাম পায়ে ফেলিয়ে রুটি রুজির যোগান দেয়া গরীব রিকশা চালকরা। চোরা জলিলের হাতে সবচেয়ে বেশি নিগৃহীত হচ্ছে চাদমারী এলাকার রিক্সা ও অটোচালকরা। তাদের মাসিক ও দৈনিক ভিত্তিতে তাকে চাদা দিতে হচ্ছে।

 

অন্যথায় চোরা জলিল ও তার বাহিনীর হাতে মার খেতে হয় সাধারণ রিকশা চালক ও দিন মজুরদের। জানা গেছে, চোরা জলিল স্থানীয় মানিক নামের এক আলীগ নেতার শেল্টারে ও আশ্রয় প্রশয়ে বেসামাল চাঁদাবাজি চুরি ছিনতাই সহ নানা অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এছাড়া চোরা জলিল বেশকিছুদিন ধরে চরমোনাই পীরের নাম ভাঙিয়ে প্রশাসনকে ধোঁকা দিয়ে পথ চলছে।

 

চোরা জলিল প্রকাশ্যে বলে বেড়ায় আমি চরমোনাই শ্রমিক আন্দোলনের নেতা কেউ আমার কিছু করতে পারবে না। একাধিক ভুক্তভোগী এ প্রতিবেদককে জানায় চোরা জলিলের কথামত চাদা না দিলে আমাদের মারধরের শিকার হতে হয়। আমদের কি দুর্ভাগ্য একটা চিন্হিত চোরকে চাদা দিচ্ছি সেই চোরা আবার নাকি চরমোনাইর মুরিদ

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD