বরিশাল নৌবন্দরে শ্রমিকদের পিটুনিতে অটোচালক আহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল নৌবন্দরে শ্রমিকদের পিটুনিতে অটোচালক আহত

বরিশাল নৌবন্দরে শ্রমিকদের পিটুনিতে অটোচালক আহত




নিজস্ব প্রতিবেদক ॥  বরিশাল নৌবন্দরে ঘাটশ্রমিকদের হামলায় আহত হয়েছেন মো. শহিদ খান (৫০) নামে এক অটোচালক। তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ঘাট শ্রমিকদের সরদার আব্দুস সালাম নামে একজনকে আটক করেছে নৌপুলিশ।

ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডবি¬উটিএ) অফিস ভবনের সম্মুখ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- কোন কারণ ছাড়াই ঘাটশ্রমিকদের সরদার আব্দুস সালামের নেতৃত্বে অন্তত ১০ থেকে ১২ শ্রমিক একত্রিত হয়ে অটোচালক শহিদের ওপর হামলে পড়েন। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এতে অটোচালক সজ্ঞাহীন হয়ে পড়লে শ্রমিকেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ঘটনাস্থল লাগোয়া নৌ থানার পুলিশ সদস্যরা সালামকে আটক করেন।

অপর এক অটোচালক জানিয়েছেন- তাদের মধ্যে একজন সকালে শহিদের অটোতে করে বাকেরগঞ্জে গিয়েছিলেন। তখন ভাড়া নেওয়াকে কেন্দ্র করে তার সাথে শহিদের বাকবিতন্ডা হয়। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে- সেই ঘটনার জেরেই শ্রমিকেরা একত্রিত হয়ে শহিদের ওপর হামলা চালিয়েছে। ঘাটশ্রমিদের দেখাশোনায় নিয়োজিত শ্রমিকলীগ নেতা পরিমল বিশ্বাস জানান- তিনি বিষয়টি শ্রমিকদের কাছ থেকে মুঠোফোনে শুনেছেন।

কিন্তু কী কারণে বা কেন মারধর করেছে সেই বিষয়টি ঘটনাস্থলে না গিয়ে বলা সম্ভব হচ্ছে না। আহত শহিদের স্বজনেরা জানিয়েছেন এই ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।’ বরিশাল সদর নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানিয়েছেন- আব্দুস সালামকে আটক করে হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে তাকে কোতয়ালি থানা পুলিশের হস্তান্তর করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD