মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর কেডিসির রাজ্জাক সৃতি কলনীতে মোঃ সাইদুল ইসলামের বসত ঘরে সন্ত্রাসীরা সশস্ত্র হামলা ও লুটপাট করে। এসময় হামলায় আহত হন মোঃসাইদুল ইসলামের স্ত্রী আসমা বেগম (৩৫) এবং ছেলে মোঃ রায়হান চাপরাশি(১২) মেয়ে রিয়া( ৭)আহত হয়। তাৎক্ষনিক তাদের বাঁচাতে এগিয়ে আসেন প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে। সাময়িক চিকিৎসা দেওয়া হয়।
গত শনিবার রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষ কালাম হাওলাদারের ছেলে ফরহাদ (২৫) কালাম হাওলাদার(৫০) এন্তাজ উদ্দীনের ছেলে ছালেক( ৩৭) রনি হাওলাদারে স্ত্রী টুলি বেগম (২৪)এদের নেতৃত্বে অন্তত আরও ১০/১৫ জন এ হামলায় অংশ নেয়।
আহত আসমা বেগম জানান, আমার চাচির সাথে স্বামীর মিথ্যা পরকিয়ার অপবাদ দেয়।প্রতিপক্ষ টুলি বেগম, মোঃ ছালেক,মনি বেগম,নাছিমা বেগম,পপি আক্তার মোঃ কালাম হাওলাদার, এবং ফরাদ হাওলাদারের
সাথে এনিয়ে বিরোধ চলে আসছে।
এ বিরোধকে কেন্দ্র করে তারা সশস্ত্র হামলা চালিয়ে বসত ঘর ভাংচুর, টাকা ও স্বর্ণালংকার লুট করে। এসময় তাদের বাঁধা দিতে এলে তাদের উপর হামলা চালায়। তাদের আর্তনাদে প্রতিবেশীরা এগিয়ে এলে তাদেরও হুমকি ধামকি দেয়। এবিষয় আহতদের পরিবার যানান আমরা হামলা কারীদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নিবো।
Leave a Reply