বরিশাল নগরীতে ২৮৮ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেপ্তার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল নগরীতে ২৮৮ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেপ্তার

বরিশাল নগরীতে ২৮৮ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেপ্তার

বরিশাল নগরীতে ২৮৮ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেপ্তার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গরীর পোর্টরোড এলাকা থেকে ২৮৮ বোতল ফেন্সিডিলসহ মো. সেরাজুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২৪ জানুয়ারি) দুপুরের দিকে ভূমি অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সেরাজুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন বিনোদনগর গ্রামের আলহাজ্ব মো. মোহর আলী মন্ডলের ছেলে।

 

 

জানা যায়, দুপুরের দিকে মো. সেরাজুল ইসলাম ফেন্সিডিল নিয়ে ভূমি অফিসের সামনে অবস্থান করছিলেন। আকস্মিক সেখানে র‌্যাবের একটি টহল গাড়ি পৌছানো মাত্র সেই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা তাকে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করে।

 

 

র‌্যাব জানায়, সেরাজুল ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন বিনোদনগর গ্রামের বাসিন্দা হলেও সে বরিশালে বিভিন্ন সময়ে মাদকের চালান নিয়ে আসে। সেই ধারাবাহিকতায় রোববার সকালেও সে ফেন্সিডিলের চালান নিয়ে এসেছিল এবং নির্ধারিত স্থানে পৌছে দিতে শহরের ভূমি অফিসের সামনে অপেক্ষা করছিল। কিন্তু এর আগে র‌্যাবের টিম তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে সফলতা পেয়েছে।

 

 

বিকেলে র‌্যাব বরিশাল রুপাতলী কার্যালয় থেকে প্রেরিত এক ইমেল বিজ্ঞপ্তিতে জানায়, মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানাধীন ভূমি অফিসের সামনে যুবকের অবস্থান নিশ্চিত করে একটি বিশ্বস্ত সূত্র। পরক্ষণে সেখানে তাদের টিম পৌছালে যুবক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৮৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

 

 

জিজ্ঞাসাবাদে যুবক স্বীকার করে সে মাদক ক্রয়-বিক্রিতে দীর্ঘদিন ধরে জড়িত এবং বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। এমনকি এবার বরিশালে কার কাছে ফেন্সিডিলের চালান পৌছাতে যাচ্ছিলেন, সেই বিষয়টিও স্বীকার করেছে। কিন্তু র‌্যাব তদন্ত স্বার্থে সেই বিষয়টি নিশ্চিত করেনি।

 

 

মাদক উদ্ধারের এই ঘটনায় বরিশাল র‌্যাবের ডিএডি মো. আল মামুন শিকদার বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। এছাড়া গ্রেপ্তার যুবককে একই সাথে থানা পুলিশের কাছে সোপর্দ করে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD