বরিশাল নগরীতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ম্যুরাল উদ্বোধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল নগরীতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ম্যুরাল উদ্বোধন

বরিশাল নগরীতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ম্যুরাল উদ্বোধন

বরিশাল নগরীতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ম্যুরাল উদ্বোধন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি আবেগঘন ম্যুরালের উদ্ধোধন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফলক উম্মোচন এবং ব্যাপক আতসবাঁজী উৎসবের মধ্য দিয়ে ম্যুরালটির উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।

 

 

চারুকলার অভিজ্ঞ শিল্পিদের নকশা ও বিদেশী দামী টাইলসের নিপুন কারুকাজে নগরীর দক্ষিন সদর রোডের বঙ্গবন্ধু অডিটরিয়ামের দক্ষিন দেয়ালে ম্যুরালটি নির্মান করে বরিশাল সিটি করপোরেশন। ৫০ ফুট উচু এবং ৪০ ফুট প্রস্থের ম্যুরালের পেছনে জাতীয় পতাকা ফুঁটিয়ে তোলা হয়েছে। উদ্বোধন হওয়া ম্যুরালটি দেশের সর্ববৃহৎ বলে দাবী সিটি করপোরেশনের।

 

 

উদ্বোধনের সময় মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস সহ সরকারী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী সহ সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

এর আগে বিকেলে কেন্দ্রিয় শহীদ মিনার পাদদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করে সিটি করপোরেশন। নগরীর জামে এবাদুল্লাহ মসজিদের খতিব মাওলানা নূরুর রহমান বেগম পরিচালিত মোনাজাতে সিটি মেয়র সহ অন্যান্যরা অংশগ্রহন করেন। মোনাজাতে প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দির্ঘায়ু এবং দেশ ও জাতীর উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

 

 

উদ্বোধন শেষে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, বঙ্গবন্ধু অডিটরিয়াম, অথচ ভবনটির কোথাও বঙ্গবন্ধুর কোন নামফলক ছিলো না। তিনি দায়িত্ব নেয়ার পর উদ্যোগ নিয়ে বঙ্গবন্ধু অডিটরিয়ামে দেশের সর্ববৃহ বঙ্গবন্ধু ম্যুরাল নির্মান করেছেন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে গতকাল বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর আবেগঘন ম্যুরালটির উদ্বোধন করেছেন। ম্যুরালটি বরিশালের একটি ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানে পরিনত হবে আশা সিটি মেয়রের। পরিশেষে তিনি প্রধানমন্ত্রী দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করেন।

 

 

আগামী ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু অডিটরিয়ামটি ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়ার কথা বলেন মেয়র সাদিক আবদুল্লাহ।

 

 

এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারী প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু অডিটরিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD