বরিশাল নগরীতে ফ্লাট বাসায় নারীদের আটকে রেখে পতিতাবৃত্তি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল নগরীতে ফ্লাট বাসায় নারীদের আটকে রেখে পতিতাবৃত্তি

বরিশাল নগরীতে ফ্লাট বাসায় নারীদের আটকে রেখে পতিতাবৃত্তি

বরিশাল নগরীতে ফ্লাট বাসায় নারীদের আটকে রেখে পতিতাবৃত্তি




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ফ্লাট বাসায় আটকে অনৈতিক কাজে লিপ্ত রাখার অভিযোগে বরিশাল নগরীর শ্রীনাথ চ্যাটার্জি লেনের একটি ফ্লাট বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় ওই বাসা থেকে তিন নারীকে উদ্ধার করা হয়। বুধবার আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।

 

 

বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে আটককৃতরা হচ্ছে: রানা ও তার স্ত্রী জেসমিন বেগম এবং সহযোগী আকাশ। জেসমিন একটি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, ওই মামলায় তার এক বছরের জেল এবং ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

 

 

অভিযানের নেতৃত্বে থাকা এসআই মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাট বাসায় অভিযান চালানো হয়। এ সময় ফ্লাট বাসায় আটকে অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করা তিন নারীকে উদ্ধার করা হয়। আটক করা হয় অভিযুক্ত দম্পত্তি ও তাদের সহযোগিকে।

 

 

উদ্ধারকৃত নারীরা জানান, বিউটি পার্লারে মাসিক বড় অংকের টাকায় চাকরি দেয়ার কথা বলে আটকে তাদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল আটককৃতরা।

 

 

এসআই আরো বলেন, এই চক্রটি দীর্ঘদিন যাবত চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের পতিতাবৃত্তিতে বাধ্য করে। তাই আটককৃতদের বিরুদ্ধে মানবপাচার আইন মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD