বরিশাল নগরীতে ফেসবুক লাইভে তরুণের আত্মহত্যা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল নগরীতে ফেসবুক লাইভে তরুণের আত্মহত্যা

বরিশাল নগরীতে ফেসবুক লাইভে তরুণের আত্মহত্যা

বরিশাল নগরীতে ফেসবুক লাইভে তরুণের আত্মহত্যা




থানা প্রতিনিধি॥ বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়ক এলাকায় ফেসবুক লাইভে এসে আকাশ নামে এক তরুণ আত্মহত্যা করেছেন।

 

 

সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। আকাশ পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কের বাসিন্দা কাওছারের সৎ ছেলে। স্থানীয়রা জানায়, চার বছর আগে প্রথম স্বামী কবির হোসেনকে ছেড়ে কাওছারকে বিয়ে করেন আকাশের মা কহিনুর বেগম। তবে আকাশ কখনো মায়ের সঙ্গে আবার কখনো নিজের বাবার সঙ্গে থাকতেন। সোমবার বিকেলে কেউ না থাকায় ফেসবুক লাইভে এসে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন আকাশ। এ সময় আকাশের ঘনিষ্ঠ বন্ধুরা ফেসবুকে নানা ধরনের কমেন্ট করেন।

 

 

বিকেল সাড়ে ৪টার দিকে বাড়িতে আসেন আকাশের মা কহিনুর। এ সময় ঘরের দরজা-জানালা বন্ধ দেখে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি তিনি। পরে জানালা দিয়ে ছেলেকে আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। এরপর জানালা ভেঙে ভেতরে ঢুকে ছেলেকে নামিয়ে স্বামী কাওছারকে নিয়ে অ্যাম্বুলেন্সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে আকাশকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

 

 

আকাশের নিজের বাবা কবির হোসেন মুঠোফোনে জানান, বিকেলে লোক মারফত জেনে ঘটনাস্থলে এসে কাউকে না পেয়ে হাসপাতালে যান। তবে কী কারণে আকাশ আত্মহত্যা করেছে তা তিনি জানেন না।

 

 

কাউনিয়া থানার এসআই রাহাতুল জানান, মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD