বরিশাল নগরীতে প্রকাশ্য দিবালোকে চা ব্যবসায়ী যুবককে কুপিয়ে আহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল নগরীতে প্রকাশ্য দিবালোকে চা ব্যবসায়ী যুবককে কুপিয়ে আহত

বরিশাল নগরীতে প্রকাশ্য দিবালোকে চা ব্যবসায়ী যুবককে কুপিয়ে আহত




শামীম আহমেদ॥ বরিশালের প্রাণকেন্দ্র সদররোডে প্রকাশ্য দিবালোকে আনিসুর রহমান পনু নামের এক চা ব্যবসায়ী যুবককে ধারালো অস্ত্রধারা কুপিয়ে আহত করা হয়েছে। আহতকে বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে। মেডিকেলের চিকিৎসা সনদের অভাবে থানায় মামলা গ্রহন করেনি বলে পরিবার থেকে অভিযোগ করা হয়েছে। আজ শুক্রবার বেলা সোয়া বারটার দিকে সাংবাদিক মাইনুল হাসান সড়ক (আগুরপুর রোডে) এ হামলার ঘটনা ঘটে।

 

আহতের পরিবার ও প্রত্যক্ষদর্শিরা বলেন, ঝালকাঠী জেলা পরিষদ সদস্য ও বরিশাল জেলা মহিলা যুবলীগ সাধারন সম্পাদিকা শারমিন জাহান কেকার ইয়াবা আসক্ত স্বামী লিটু মহিলা কলেজ এলাকা থেকে আসার পথে আগুরপুর সড়কে প্রবেশ পথের মুখে কোন কারন ছাড়াই লিটুর হাতে থাকা ধারালো অস্ত্র দিকে আগুরপুর সড়কের বাসিন্দা ও স্থানীয় চা ব্যবসায়ী আনিসুর রহমান পনুকে মাথায় কুপিয়ে আহত করে।

 

ঘটনার পরপরই ওসি তদন্ত এম আর মুকুল ঘটনাস্থলে কয়েকজন পুলিশ পাঠালেও তারা হামলাকারীর বাসায় না প্রবেশ করে বাসার গলির মুখ থেকে ফিরে চলে যায় বলে আহত পনুর পরিবার থেকে অভিযোগ করেন। পরবর্তীতে আহত পনু কোতয়ালী মডেল থানায় অভিযোগ নিয়ে গেলে তাকে চিকিৎসার জন্য শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।

 

এব্যাপারে কোতয়ালী মডেল থানায় যোগাযোগ করা হলে অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম পিপিএম,পুলিশ কমিশনারের সাথে বৈঠকে থাকার কারনে কথা বলা সম্ভব হয়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD