বরিশাল নগরীতে ওষুধের দোকানে অভিযান,নকল ওষুধ এবং হ্যান্ড স্যানিটাইজার উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল নগরীতে ওষুধের দোকানে অভিযান,নকল ওষুধ এবং হ্যান্ড স্যানিটাইজার উদ্ধার

বরিশাল নগরীতে ওষুধের দোকানে অভিযান,নকল ওষুধ এবং হ্যান্ড স্যানিটাইজার উদ্ধার

বরিশাল নগরীতে ওষুধের দোকানে অভিযান,নকল ওষুধ এবং হ্যান্ড স্যানিটাইজার উদ্ধার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীতে ওষুধের দোকানে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ টাকা মূল্যের নকল ওষুধ এবং হ্যান্ড স্যানিটাইজার উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪টি দোকান থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

 

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নগরীর কাঠপট্টি রোডে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে। অভিযানে ওষুধ প্রশাসন ও র‌্যাব সহায়তা করে।

 

 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান জানান, নকল ওষুধ ও হ্যান্ড স্যানিটাইজারসহ করোনা সুরক্ষা সামগ্রীতে ছেয়ে গেছে নগরী।

 

 

নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুপুরে কাঠপট্টির ৪টি ফার্মেসিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ এবং হ্যান্ড স্যানিটাইজার উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা। একই সময় ওকল ওষুধ বিক্রির দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এধরনের অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD