বরিশাল কেন্দ্রীয় কারাগারে দুদক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল কেন্দ্রীয় কারাগারে দুদক

বরিশাল কেন্দ্রীয় কারাগারে দুদক

বরিশাল কেন্দ্রীয় কারাগারে দুদক




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে কেন্দ্রীয় কারাগারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কারাগারে সরবরাহকৃত খাবারে অনিয়মের অভিযোগ পাওয়ায় এই অভিযান হয়েছে বলে জানানো হয়েছে। তবে এ বিষয়ে দুদকের স্থানীয় কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

 

 

মঙ্গলবার বিকেলে সাড়ে ৩টার দিকে দুদক বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক রনজিত দত্ত্বের নেতৃত্বে একটি দল বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন। তারা কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক এবং জেলার মো. শাহআলমসহ বিভিন্ন কর্মকর্তা ও কয়েদীদের সঙ্গে কথা বলেন। এক ঘণ্টার বেশি সময় কারাগারে অবস্থানের পর গেট থেকে বেড়িয়ে তড়িঘড়ি করে চলে যান তারা। এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি তারা।

 

 

তবে হাজতি-কয়েদিদের খাবারের মান উন্নত করা এবং কারা ক্যান্টিনে খাবারের অতিরিক্ত দাম রাখার বিষয়ে সংশ্লিষ্টদের দুদক কর্মকর্তারা সতর্ক করে দেন বলে জানিয়েছে কারাগারের নির্ভরযোগ্য সূত্র।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD