বরিশাল এয়ারপোর্ট থানায় ৫টি গরুসহ চোর চক্রের ৩ সদস্য আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল এয়ারপোর্ট থানায় ৫টি গরুসহ চোর চক্রের ৩ সদস্য আটক

বরিশাল এয়ারপোর্ট থানায় ৫টি গরুসহ চোর চক্রের ৩ সদস্য আটক

বরিশাল এয়ারপোর্ট থানায় ৫টি গরুসহ চোর চক্রের ৩ সদস্য আটক




বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি॥ বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের  সফল অভিযানে চুরি হওয়া মামলায় ৫ টি চোরাই গরুসহ আন্ত:জেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার, ১টি প্রাইভেট কার ও ১টি পিকাপ ভ্যান উদ্বার করা হয়েছে ।

 

বৃহস্পতিবার(২৩ জুলাই)বেলা ১২ টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(উত্তর) জনাব মোঃ খাইরুল আলম।

 

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১৯ জুন গভীর রাতে বরিশালের এয়ারপোর্ট থানাধীন উত্তর কড়াপুর এলাকার বাসিন্দা জাকির হোসেন শাকিল এর গোয়ালঘর থেকে ৪ টি পালিত গরু চুরি হয় এবং ২৬ জুন বাবুগঞ্জ উপজেলার এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকার বাসিন্দা দিলিপ কুমার মন্ডলের গোয়াল ঘর থেকে ৫ টি পালিত গরু চুরি হয়। উক্ত ঘটনায় এয়ারপোর্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়।

 

মামলা দায়েরের পরে উপ-পুলিশ কমিশনার(উত্তর) জনাব মোঃ খাইরুল আলমের নির্দেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর) জাকারিয়া রহমান জিকুর নের্তৃত্বে এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান ও অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলমের তত্বাবধায়নে এস আই দিপায়ন ও এস আই রায়হানুর রহমান তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার ২২ জুলাই রাতে অভিযান চালিয়ে তিন চোরকে গ্রেফতার করেন।

 

এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৫ টি গরু ও চোরাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি পিকআপ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, রাতের আধাঁরে চুরি হওয়া ক্লু লেস মামলায় আটক কৃতরা হলো মোঃ সুমন প্যাদা(৩৭), মোঃ শাহ আলম(৩৫), ইমরান হাওলাদার(২২)। এদের মধ্য সুমন প্যাদা ও শাহ আলমকে বরিশাল এবং ইমরান হাওলাদারকে ঝালকাঠী জেলার রাজাপুর থানার কৈ খালী থেকে গ্রেফতার করা হয়।

 

 

উপ-পুলিশ কমিশনার(উত্তর) জনাব মোঃ খাইরুল আলম জানান, এরা বরিশালের বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে পিকআপে উঠিয়ে পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠী ও পিরোজপুর নিয়ে বিক্রি করে। আর প্রাইভেট কারটি ছাগল চুরি ও চুরির করার স্থান নির্ধারনের কাজে ব্যাবহার করত।

 

চুরির সাথে জড়িত বাকীদেরও গ্রেফতার করার প্রচেস্টা চলছে। গ্রেফতার কৃত আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকারিয়া রহমান জিকু, এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান, অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD