ববিতে সশরীরে পরীক্ষা কার্যক্রম চলবে, খোলা থাকবে হল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ববিতে সশরীরে পরীক্ষা কার্যক্রম চলবে, খোলা থাকবে হল

ববিতে সশরীরে পরীক্ষা কার্যক্রম চলবে, খোলা থাকবে হল

সন্ত্রাসী তান্ডবে অশান্ত ববি




ববি প্রতিনিধি॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সশরীরে পরীক্ষা কার্যক্রম চলবে এবং আবাসিক হল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

 

করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত নোটিশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তের প্রেক্ষিতে শনিবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

 

 

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো: খোরশেদ আলম জানান, শিক্ষার্থীদের সেশনজট ও শিক্ষা কার্যক্রম সচল রাখার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের ক্লাস অনলাইনে, ঘোষিত বা চলমান সেমিস্টার/বর্ষ ফাইনাল, ল্যাব পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি মেনে আপাতত সশরীরে হবে। মিডটার্ম পরীক্ষা ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন হবে। পরবর্তীতে মিডটার্ম বিষয়ে বিভাগ সিদ্ধান্ত নেয়া হবে। আবাসিক হলসমূহ খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

 

তিনি জানান, পরীক্ষা রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের জন্য পরিবহন সেবা চালু থাকবে। প্রথম বর্ষ ভর্তি কার্যক্রম যথারীতি চলবে তবে প্রথম বর্ষ ক্লাস কার্যক্রমের বিষয়ে পরে জানিয়ে দেয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারি প্রজ্ঞাপন ও শিক্ষার্থীদের সমস্যাগুলো মাথায় রেখে ও শিক্ষা কার্যক্রম চালু রাখার জন্য একাডেমিক কাউন্সিলে এ সকল সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয়েছে।

 

সূত্র : ইউএনবি

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD