প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় মঠবাড়িয়ায় কলেজছাত্রীকে কুপিয়ে জখম করলো দুলাল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় মঠবাড়িয়ায় কলেজছাত্রীকে কুপিয়ে জখম করলো দুলাল

প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় মঠবাড়িয়ায় কলেজছাত্রীকে কুপিয়ে জখম করলো দুলাল




মঠবাড়িয়া প্রতিনিধি॥   প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নুসরাত জাহান স্বর্ণা নামে এক কলেজছাত্রীকে ছুরি মেরে আহত করেছে শহিদুল ইসলাম দুলাল নামের এক বখাটে। সোমবার (০১ জুলাই) বিকেলে পৌর শহরের পশ্চিম কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আহত কলেজ ছাত্রী নুসরাত জাহান স্বর্ণাকে (১৭) স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সে শহরের মহিউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং স্থানীয় বাসিন্দা এবং সৌদি প্রবাসী জাকির হোসেন মৃধার মেয়ে।

এছাড়া অভিযুক্ত বখাটে শহিদুল ইসলাম দুলাল (২৮) মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের সামসুল হকের ছেলে বলে জানিয়েছেন পিরোজপুর জেলার পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।আহত কলেজ ছাত্রীর বাবা জাকির মৃধা বলেন, বখাটে শহিদুল আমার মেয়েকে কলেজে ও প্রাইভেটে আসা যাওয়ার পথে উত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। আমার মেয়ে ওর প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে ওই বখাটে ক্ষিপ্ত হয়।তিনি বলেন, নুসরাত জাহান স্বর্ণা প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়ে বাসায় ফিরছিলো।পথিমধ্যে শহিদুল ইসলাম দুলাল ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় এবং ছুরি মেরে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

আহত কলেজ ছাত্রীর নানা মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ হাওলাদার বলেন, বখাটে শহিদুল ইসলাম দুলাল আমার নাতনীকে উত্যক্ত করায় আমি মঠবাড়িয়া থানায় একটি ডায়েরি করেছিলাম। তবে এ ব্যাপারে অভিযুক্ত শহিদুল ইসলাম দুলালের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, কলেজছাত্রীর ওপর হামলার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। খুব শিঘ্রই পুলিশ তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবে। তাছাড়া এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD