প্রবাসীর বিরুদ্ধে স্ত্রীর অন্তরঙ্গ ছবি ভাইরালের অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রবাসীর বিরুদ্ধে স্ত্রীর অন্তরঙ্গ ছবি ভাইরালের অভিযোগ

প্রবাসীর বিরুদ্ধে স্ত্রীর অন্তরঙ্গ ছবি ভাইরালের অভিযোগ




পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মালয়েশিয়া প্রবাসী সোহাগ শেখের বিরুদ্ধে তার স্ত্রী রিমা আক্তারের অন্তরঙ্গ ছবি ফেসবুকে ভাইরাল করার অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়ে সামাজিক ও পারিবারিক চাপের মুখে পড়েছেন রিমা, যিনি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

রিমার পারিবারিক সূত্রে জানা যায়, সোহাগ শেখের সঙ্গে ২০১৫ সালে ভিডিও কলে পারিবারিকভাবে রিমার বিয়ে হয়। পরে দেশে ফিরে তারা আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রি করেন। বিয়ের পর সোহাগ যৌতুক হিসেবে ৫ লাখ টাকা দাবি করেন। রিমার বাবা ধারদেনা করে সেই টাকা দিলেও সোহাগ প্রবাসে যাওয়ার পর থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন।

রিমা অভিযোগ করেন, সোহাগ তার নামে ফেসবুকে একটি ভুয়া আইডি খুলে অন্তরঙ্গ ছবি ও ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে দেন। তিনি এ বিষয়ে নাজিরপুর থানায় সাধারণ ডায়েরি করেন, যার পরিপ্রেক্ষিতে ফেসবুক কর্তৃপক্ষ একটি ভুয়া আইডি বন্ধ করে দেয়। তবে সোহাগ পুনরায় একই কাজ শুরু করেন।

একটি অডিও ক্লিপে সোহাগ রিমাকে হুমকি দিয়ে বলেন, “তোর পরিবারকে রাস্তায় বের হতে দেব না। তোর ছবি দেখে মানুষ থুথু ফেলবে।”

রিমা বলেন, “আমি মানসিকভাবে বিধ্বস্ত। পরিবার না থাকলে আমি আত্মহত্যা করতাম। আমি আর পারছি না, সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের কাছে আবেদন করছি।”

অন্যদিকে, প্রবাসী সোহাগ শেখ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমি টাকা নেইনি বা কোনো ছবি ভাইরাল করিনি। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে।”

এই ঘটনায় রিমার অভিযোগের ভিত্তিতে নাজিরপুর থানায় তদন্ত চলছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ ধরনের অপরাধের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD