প্রবাসী কল্যাণ ব্যাংক বরিশাল শাখার আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রবাসী কল্যাণ ব্যাংক বরিশাল শাখার আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রবাসী কল্যাণ ব্যাংক বরিশাল শাখার আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত




নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কল্যাণ ব্যাংক বরিশাল শাখার আয়োজনে “ফাইন্যান্সিয়াল লিটারেসি উইং কর্মসূচীর আওতায় টার্গেট গ্রুপ নিয়ে” দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ মে) সকাল ১০ টায় বরিশাল নগরের সিএন্ডবি রোডস্থ মহিলা টিটিসি’র সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সরকারের রূপকল্প-২০৪১ বাস্তবায়ন ও ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল (২০২১-২০২৬) বাস্তবায়নে সবার জন্য আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে আপামর জনগোষ্ঠীর মাঝে আর্থিক সাক্ষরতা বিস্তারের লক্ষ্যে এ কর্মশালা হয়।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান। এসময় তিনি কর্মশালায় অংশগ্রহণকারীদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সঞ্চয়, আয়-ব্যায় ও বিদেশ গমনের পূর্বে সঠিক ট্র‍েনিং নেয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা দেন।

এছাড়াও বরিশাল অঞ্চলের ৫০ জন সুবিধাবঞ্চিত এবং অভিবাসী কর্মী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোঃ শাহাদাত হোসেন, উপ মহাব্যবস্থাপক ইস্কান্দার পারভেজ, বরিশাল অঞ্চল প্রধান (সহকারী মহাব্যবস্থাপক) মোঃ জিয়াউল ইসলাম, বরিশাল শাখা ব্যবস্থাপক সৈয়দ মেহেদী হাসানসহ বরিশাল বিভাগের বিভিন্ন শাখার ব্যবস্থাপকসহ কর্মকর্তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD