প্রধানমন্ত্রীর নির্দেশে আজকালের মধ্যে বরিশাল ছাড়ছেন ববি ভিসি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রধানমন্ত্রীর নির্দেশে আজকালের মধ্যে বরিশাল ছাড়ছেন ববি ভিসি

প্রধানমন্ত্রীর নির্দেশে আজকালের মধ্যে বরিশাল ছাড়ছেন ববি ভিসি




নিজস্ব প্রতিবেদক:বরিশাল বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার মুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম ইমামুল হককে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। আজকালের মধ্যেই উপাচার্য এস এম ইমামুল হককে ছুটিতে ঢাকায় আনা হতে পারে বলে সরকারের একাধিক দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে বাংলাইনসাইডার নামক একটি পোর্টাল।

শিক্ষার্থীদের এই আন্দোলনকে সরকার আর এগুতে দিতে চায় না এবং এটার শান্তিপূর্ণ সমাধান চায়। এজন্য উপাচার্য ইমামুল হকের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। অবশ্য তার চাকরির মেয়াদও আর মাত্র দুই মাস রয়েছে। বাকি সময়টা তিনি ছুটিতেই কাটাবেন।

২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করে শিক্ষার্থীদের রোষানলে পড়েন উপাচার্য ড. এস এম ইমামুল হক। এরপর থেকেই বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগের দাবিতে তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন এবং আজও তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন অব্যাহত রাখে। তারা উপাচার্যের পদত্যাগ বা তাঁর ছুটিতে যাওয়ার বিষয়ে লিখিত কাগজ হাতে না পাওয়া পর্যন্ত তারা ক্লাসে ও একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD