পুকুরের পানিতে ডুবে জীবন গেল শিশুর Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পুকুরের পানিতে ডুবে জীবন গেল শিশুর

পুকুরের পানিতে ডুবে জীবন গেল শিশুর




আগৈলঝাড়া প্রতিনিধি॥ পুকুরের পানিতে ডুবে বরিশালে আইমান তালুকদার নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আইমান তালুকদার ওই গ্রামের হতদরিদ্র লোকমান তালুকদারের ছেলে।

 

স্থানীয়রা জানান, নগরবাড়ি গ্রামের হতদরিদ্র লোকমান তালুকদারের দুই বছর বয়সী ছেলে আইমান তালুকদার মঙ্গলবার সকালে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে দীর্ঘক্ষণ আইমানকে না দেখে পরিবারের অন্য সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করে।

 

 

একপর্যায়ে পুকুরে ভেসে উঠলে স্বজনরা আইমানকে উদ্ধার করে উপজেলার ‘দুঃস্থ মানবতার হাসপাতালে’ নিলে যায়। এ সময় পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক শিশু আইমানকে মৃত ঘোষণা করেন। এ দিকে, শিশু আইমানের অকাল মৃত্যুতে তার মা পারভীন বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। মর্মান্তিক এই ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD