পিরোজপুরের মঠবাড়িয়ায় ধর্ষণের শিকার দুই কলেজছাত্রী Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরের মঠবাড়িয়ায় ধর্ষণের শিকার দুই কলেজছাত্রী

পিরোজপুরের মঠবাড়িয়ায় ধর্ষণের শিকার দুই কলেজছাত্রী

পিরোজপুরের মঠবাড়িয়ায় ধর্ষণের শিকার দুই কলেজছাত্রী




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় সহপাঠীদের নিয়ে ঘুরতে এসে ধর্ষণের শিকার হয়েছে দুই কলেজছাত্রী। বৃহস্পতিবার বিকেলে ধর্ষিতা দুই কলেজছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

 

 

এ ব্যাপারে মঠবাড়িয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

ধর্ষিতা ওই দুই কলেজছাত্রী জানায়, তারা সকালে স্থানীয় হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কাগজপত্র জমা দেয়। জমা শেষে দুপুরে সহপাঠী সোহাগ খান ও শাহাদাৎকে নিয়ে মঠবাড়িয়া শহর হয়ে ভান্ডারিয়ার হরিনপালা ইকোপার্কে ঘুরতে যাচ্ছিল।

 

 

একপর্যায়ে তাদের বহনকারী ইজিবাইক উপজেলার উত্তর মিঠাখালী (মাঝেরপুল) নামক স্থানে নষ্ট হয়ে যায়। এ সময় স্থানীয় উত্তর মিঠাখালী গ্রামের খলিলুর রহমানের ছেলে মাদকসেবী রানা, কালামের পুত্র মারুফ, ছিদ্দিক ফরাজীর পুত্র সোহাগ তাদেরকে মারধর করে মোবাইল, টাকা পয়সা ছিনিয়ে নেয়। পরে তিনজনে মিলে তাদের ওপর পাশবিক নির্যাতন চালায়।

 

এরপর ছাত্রীদের অভিভাবকদের কাছে ফোনে ১৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

 

 

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আজম মাসুদ্দুজামান মিলু জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD