পিরোজপুরের মঠবাড়িয়ায় ছেলের বউকে নির্যাতনের ভিডিও ভাইরাল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরের মঠবাড়িয়ায় ছেলের বউকে নির্যাতনের ভিডিও ভাইরাল

পিরোজপুরের মঠবাড়িয়ায় ছেলের বউকে নির্যাতনের ভিডিও ভাইরাল

পিরোজপুরের মঠবাড়িয়ায় ছেলের বউকে নির্যাতনের ভিডিও ভাইরাল




মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় ছেলের বউকে নির্যাতনের ভিডিও ভাইরালের পর শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার ভিডিও ফেসবুকে প্রচারের পরে মঠবাড়িয়া থানা পুলিশ শনিবার রাতে অভিযুক্ত শাশুড়ি আলেয়া বেগমকে গ্রেফতার করেছে।

 

 

পিরোজপুরের মঠবাড়িয়ার আমারগাছিয়া ইউপির মানিকখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত তানজিলা বেগম মঠবাড়িয়ার আমারগাছিয়া ইউপির মানিকখালী গ্রামের সৌদি আরব প্রবাসী নাসির উদ্দিন মুন্সির স্ত্রী। পরে শনিবার রাতে এ বিষয়ে আহত গৃহবধূ তানজিলার বাবা ছিদ্দিক মীর মামলা করেছেন বলে জানান মঠবাড়িয়া থানার ওসি আ জ মো. মাসুদুজ্জামান।

 

 

মামলায় অভিযুক্তরা হলো পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমারগাছিয়া ইউপির মানিকখালী গ্রামের আহত গৃহবধূর শ্বশুর ধলু মুন্সি, শাশুড়ি আলেয়া বেগম, চাচা শ্বশুর নূর মোহাম্মদ।

 

 

আহত গৃহবধূর বাবা ছিদ্দিক মীর জানান, গত বৃহস্পতিবার তার মেয়ের সঙ্গে পারিবারিক একটি বিষয় নিয়ে তার শাশুড়ি আলেয়া বেগমের সাথে তর্ক হয়। এ সময় তার মেয়ের শ্বশুর ধলু মুন্সি তার মেয়েকে ধরে ঘরের সামনের উঠানে ছুঁড়ে মারে এবং শ্বশুর, শাশুড়ি ও চাচা শ্বশুর মিলে নির্যাতন চালায়। এ ঘটনায় তার ৮ বছরের নাতি নারগিস মোবাইলে ভিডিও করে। পরে বিষয়টি তিনি জানতে পেরে শ্বশুর বাড়ি থেকে তার আহত মেয়েকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

 

মঠবাড়িয়া থানার ওসি আ জ মো. মাসুদুজ্জামান, ঘটনা জানার পরপরই শনিবার রাতে আহত গৃহবধূ তানজিলার বাবা ছিদ্দিক মীর বাদী হয়ে থানায় মামলা করলে অভিযুক্ত শাশুড়ি আলেয়া বেগমকে গ্রেফতার করে পুলিশ এবং অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD