পিরোজপুরের নেছারাবাদে এক মেধাবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরের নেছারাবাদে এক মেধাবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদে এক মেধাবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদে এক মেধাবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু




নিজস্ব প্রতিবেদক॥ নেছারাবাদে মটরপাম্প দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো: ফিরোজ(২৬) নামে এক মেধাবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

সোমাবার দুপুরে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের চাদকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।ওই শিক্ষার্থী গ্রামের কৃষক মো: আলমগীর হোসেন শেখ এর ছেলে। মেধাবি শিক্ষার্থী ফিরোজ ঢাকার একটি প্রাইভেট কলেজে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষের ছাত্র।

 

 

পরিবারের স্বজনরা জানায়, ফিরোজ ওই কৃষক পরিবারের একমাত্র মেধাবি সন্তান। সে ঢাকায় একটি প্রাইভেট কলেজে পড়াশুনা করে। করোনাকালে কলেজ বন্ধ হওয়ায় ফিরোজ বাড়ীতে আসে। ঘটনার দিন সে সকালে বাড়ীর পাশের একটি ডোবায় মটরপাম্প সাহায্য পানি সেচ দিয়ে মাছ ধরতে নামে। এসময়, কিভাবে যেন মটর বডিতে বিদ্যুৎ লাইন চলে আসে।

 

 

আর সে বডিতে ফিরোজের হাত পড়তেই বিদ্যুতায়িত হয়ে শিক্ষার্থী ফিরোজ মাটিতে লুটিয়ে পড়ে। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

হাসপাতালের ডাক্তার রুবাইয়াত সানজিদ হাসান জানান, হাসপাতালে আনার পূর্বেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তারপরও পরীক্ষা-নিরিক্ষা করে তাকে মৃত্যু ঘোষণা করা হয়েছে। লাশের হাতের তালুতে পোড়া দাগ দেখা গেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD