পিরোজপুরের নাজিরপুরে শিশুকে গাছের সঙ্গে বেঁধে মারধর Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরের নাজিরপুরে শিশুকে গাছের সঙ্গে বেঁধে মারধর

পিরোজপুরের নাজিরপুরে শিশুকে গাছের সঙ্গে বেঁধে মারধর

পিরোজপুরের নাজিরপুরে শিশুকে গাছের সঙ্গে বেঁধে মারধর




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের নাজিরপুরে বাতাবি লেবু খাওয়া নিয়ে মো. হামিম তরফদার (১১) নামের এক শিশুকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও পরে কুপিয়ে আহত করা হয়েছে। আহত ওই শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

 

আহত হামিম তরফদার উপজেলার অতুলনগর গ্রামের শাহেদুল তরফদারের ছেলে ও উপজেলার মাটিভাঙ্গার হাজি আব্দুল গানি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

 

আহত শিশুটির বাবা জানান, তার ছেলে গত মঙ্গলবার বিকালে তার দাদি বাহারন বেগমের গাছের একটি বাতাবি লেবু পেড়ে ৬ জন বন্ধু মিলে খায়। এ ফল খাওয়া দেখে পার্শ্ববর্তী জাফর শেখ তার গাছের ফল খেয়েছে ভেবে ক্ষিপ্ত হন। এ ঘটনার জেরে গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই শিশুটি বাড়ির পাশের নদীতে গোসল করার সময় তাকে ডেকে নিয়ে নদীপাড়ের একটি মেহগনি গাছের সঙ্গে গামছা দিয়ে বেঁধে বেদম মারধর করে। পরে মাথায় কুপিয়ে আহত করে মৃত্যু ভেবে ফেলে রাখে। বিষয়টি স্থানীয় একটি শিশুর মুখে শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার অশেষ প্রতীম রায় জানান, ওই শিশুটিকে ধারালো কোনো কিছু দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে।

 

অভিযুক্ত জাফর শেখ জানান, গত দুই দিন আগে ওই শিশুটি তার গাছের বাতাবি লেবু চুরি করে খায়। বিষয়টি জানতে চাইলে সে আমাকে ঘুষি মারে। এতে তাকে একটি লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। এতে তার পিতা ও আত্মীয়স্বজন আমার ওপর হামলা করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD