পিরোজপুরের নাজিরপুরে ভূমি অফিসের এক কর্মচারীকে পিটিয়ে আহত করার অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরের নাজিরপুরে ভূমি অফিসের এক কর্মচারীকে পিটিয়ে আহত করার অভিযোগ

পিরোজপুরের নাজিরপুরে ভূমি অফিসের এক কর্মচারীকে পিটিয়ে আহত করার অভিযোগ

পিরোজপুরের নাজিরপুরে ভূমি অফিসের এক কর্মচারীকে পিটিয়ে আহত করার অভিযোগ




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের নাজিরপুরের সরকারি জমি দখলে বাধা দেয়ায় ভূমি অফিসের এক কর্মচারীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

 

মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের শ্রীরামকাঠী বন্দরে ঘটনাটি ঘটেছে। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

 

আহত কর্মচারী প্রদীপ মালি (২২) ওই ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক ও স্থানীয় ভীমকাঠী গ্রামের মৃত প্রফুল্ল কুমার মালির পুত্র। আর হামলার সাথে জড়িত তিলক রায় (২৮) ওই ইউনিয়ন ভূমি অফিসের পিছনের সরকারি জমি দখল করে থাকা তুষার কান্তি রায়ের পুত্র।

 

বুধবার (২২জুলাই) সকালে চিকিৎসাধীন ওই কর্মচারীকে দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাহমি মো. সায়েফ।

 

 

আহত ওই কর্মচারী জানান, গত মঙ্গলবার (২১ জুলাই) রাত ৯টার দিকে শ্রীরামাকাঠী ইউনিয়ন ভূমি অফিসের মোটরসাইকেলটি অফিসের রেখে সামনের একটি টিউবওয়েলে পা ধুতে থাকেন।

 

এ সময় ভূমি অফিসের পিছনে সরকারি জমি দখল করে থাকা স্থানীয় তিলক রায় তাকে হত্যার উদ্দেশ্যে ইট ও লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় শিখা রানী ও ভুদেব মৈত্র তাকে উদ্ধার করেন।

 

 

ওই ইউনিয়ন ভুমি কর্মকর্তা (তহশিলদার) মো. ছানাউল হক জানান, শ্রীরামকাঠী বন্দরের সরকারি জমি ওই হামলাকারী তিলক রায়ের পরিবারসহ কয়েকজন প্রভাবশালীর উদ্যোগে দখল করা হয়েছে।

 

উপজেলা ভুমি অফিসের উদ্যোগে গত কয়েক দিন ধরে ওই সব জমির দখল উচ্ছেদে গেলে প্রভাবশালী ওই সব লোকজন ক্ষীপ্ত হন। আর এর জের ধরে তাদের ইন্দনে ভুমি অফিসের ওই কর্মচারীর উপর হামলা করা হয়েছে।

 

 

তিনি আরও জানান, হামলার খবর শুনে আহত ওই কর্মচারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে চাইলে হামলাকারীদের পক্ষে স্থানীয় খোকন কাজী তাতে বাধা দেন।

 

 

এ ঘটনার পর থেকে হামলাকারীদের মুঠোফোন বন্ধ থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমি মো. সায়েফ জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD