পিরোজপুরের কাউখালীতে শারদীয় দুর্গোৎসবে পুলিশের সাথে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরের কাউখালীতে শারদীয় দুর্গোৎসবে পুলিশের সাথে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা

পিরোজপুরের কাউখালীতে শারদীয় দুর্গোৎসবে পুলিশের সাথে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা

পিরোজপুরের কাউখালীতে শারদীয় দুর্গোৎসবে পুলিশের সাথে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা




পিরোজপুর প্রতিনিধি॥ হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিরোজপুর পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খান শনিবার রাতে পিরোজপুরের কাউখালী শহরের শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়াবাড়ী মন্ডপ পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার মন্ডপের পূরহিত ও ভক্তদের সাথে কথা বলেন এবং তাদের কাছে পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন এবং শুভেচ্ছা ও মতবিনিময় করেন । মন্ডপ পরিদর্শন শেষে আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন পুলিশ সুপার। এবছর করোনার কারনে ছোট পরিসরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

 

 

মন্ডপ পরিদর্শনের সময় পিরোজপুরর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) কাজী শাহনেওয়াজ, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ সহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতার উপস্থিত ছিলেন।পূজা মন্ডপ পরিদর্শন শেষে পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খান জানান, শারদীয় দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণভাবে সম্পন হয় সেজন্য অন্যান্য বছরের চেয়ে এবছর আরো বেশী নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সকলের সহযোগীতায় শান্তিপূর্ণ পরিবেশে এবারের উৎসব পালিত হবে এটাই আমাদের প্রত্যাশা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD