পিরোজপুরের ইন্দুরকানী বাজারের চলাচলের রাস্তার বেহাল অবস্থা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরের ইন্দুরকানী বাজারের চলাচলের রাস্তার বেহাল অবস্থা

পিরোজপুরের ইন্দুরকানী বাজারের চলাচলের রাস্তার বেহাল অবস্থা

পিরোজপুরের ইন্দুরকানী বাজারের চলাচলের রাস্তার বেহাল অবস্থা




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা সদর বাজারে ড্রেন ও রাস্তা সংস্কার না করায় জলাবদ্ধতায় জনদূর্ভোগ এক যুগ ধরে। উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত এই বাজারে সপ্তাহে দুইদিন হাট বসে এখানে প্রায় প্রতিদিনই হাজার হাজার লোকের সমাগম হয় কিন্তু সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা এমন হয় একটু বৃষ্টি হলেই হাটু পানি জমে যায় যেন বাজারটির মধ্য থেকে ছোট ছোট খাল বয়েগেছে। পারি নিস্কাশনের জন্য বাজারটিতে কয়েকটি ড্রেন অতবি জরুরি। বাজারের পাশে রয়েছে সরকারি-বেসরকারি ব্যাংক-বীমা সহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিস ।

 

 

উপজেলার সকল মানুষের প্রয়োজীয় চাহিদা সহ নিত্য প্রয়োজনীয় পন্যের চাহিদা বেচা বিক্রি এখানেই হয়ে থাকে। বাজার সংলগ্ন ইন্দুরকানী থানা সহ ১টি মডেল প্রাথমিক বিদ্যালয় ও ২টি মাধ্যমিক বিদ্যালয় আছে। পাশর্^বর্তী উপজেলা মোরেলগঞ্জ এর দূরবর্তী ইউনিয়ন চিংড়াখালী ইন্দুরকানী উপজেলার এই বাজার সংলগ্ন হওয়ায় ওই এলাকার সকল জনগনই এখানে প্রতিদিন যাতায়াত সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করে। বাজারে মধ্যে এই দূরাবস্থায় প্রায় ১ যুগ ধরেই চলছে। এ বাজারে প্রায় সহশ্রাধিক বিভিন্ন ধরনের পাইকারী খুচরা দোকান রয়েছে। বাজার থেকে প্রতিবছর লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় হয় কিন্তু বাজারে উন্নয়নের তেমন কোন কোন ছোয়া পরে না।

 

 

প্রায় ৫বছর আগে বাজারটিতে ড্রেন তৈরি সহ বাজার উন্নয়ন কাজ করার জন্য বরাদ্দ হলেও কোন অজ্ঞত্য কারণে অদ্যবধি ড্রেন নির্মান করা হয়নি। অপরদিকে বাজারে সড়কগুলো সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়ে পড়েছে গাড়ি তো দুরের কথা মানুষ চলা চলের উপযুক্ত ও নয় একটু বৃষ্টি হলেই কাঁদা পানি একাকার।

 

 

বাজার কমিটির সভাপতি জহিরুল ইসলাম জানান, বাজারে টোল ঘর, মাছ-মাংস-তরকারি নির্দিষ্ট ঘরসহ একটি সৌচাগার নির্মানের জন্য প্রায় ৬১লক্ষ টাকা বরাদ্দ হলেও বছরে পর বছর অনিয়ম দূর্নিতীর কারনে কাজ সম্পন্ন হচ্ছে না এ যেন দেখার কেউ নাই। আমরা জনপ্রতিনিধি সহ সরকারি কর্মকর্তাদের বার বার অনুরোধ করা সত্ত্বেও বিভিন্ন অযুহাতে বাজারে কোন উন্নয়ন হচ্ছে না। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান এ্যাড মতিউর রহমান জানান, উপজেলা সদরের এই বাজারটি খুবই গুরুত্বপূর্ণ বাজারটি উন্নয়ন করা দরকার বরাদ্দ পেলে উন্নয়ন করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD